সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
বাগেরহাটে অস্বচ্ছল রোগী ও প্রতিষ্ঠানে জেলা পরিষদের সহায়তা উপকূলে কিশোরী-নারীর স্বাস্থ্যঝুঁকি নিয়ে সচেতনতা মোংলা-রামপালের নদীভাঙন এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী সুন্দরবনে ট্রলারসহ ৫ জেলেকে অপহরণ গোয়ালন্দে যুবককে গলা কেটে হত্যা চন্দনাইশ জোয়ারা বি.সি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে ড. সুব্রত বড়ুয়া সুশিক্ষার জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার অপরিহার্য চন্দনাইশ থানা পুলিশের অভিযানে হত্যা মামলা সহ ৩ আসামী গ্রেফতার। মোবাইলে ভিডিও দেখে সফটওয়্যার তৈরি: চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার। চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২

মোংলা-রামপালের নদীভাঙন এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী

 

আবু রায়হান, স্টাফ রিপোর্টার

বাগেরহাটের রামপালে মোংলা-ঘাষিয়াখালী আন্তর্জাতিক নৌ চ্যানেলের তীরবর্তী এলাকায় নদীভাঙন পরিদর্শন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। এ সময় তিনি দ্রুত ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তার কথা জানান।

রোববার বিকেলে রামপালের রমজাইপুর এলাকায় নদীভাঙন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, মোংলা-ঘাষিয়াখালী আন্তর্জাতিক নৌ চ্যানেলের রামপাল অংশের রমজাইপুর গ্রামের বড় একটি অংশ ইতোমধ্যে নদীতে বিলীন হয়ে গেছে। সাধারণ মানুষের বসতবাড়ি ও নিরাপত্তার স্বার্থে এখনই এ ভাঙন প্রতিরোধ করা প্রয়োজন।

প্রতিমন্ত্রী বলেন, ভাঙন রোধে ওই এলাকায় পাইলিং বাঁধ নির্মাণের প্রয়োজন রয়েছে। চলমান ড্রেজিংয়ের প্রভাবেও কোথাও কোথাও ভাঙন সৃষ্টি হচ্ছে। পাশাপাশি এটি একটি আন্তর্জাতিক নৌপথ হওয়ায় প্রতিনিয়ত বিভিন্ন নৌযান ও জাহাজ চলাচল করছে। নৌযানের ঢেউ এবং জোয়ার-ভাটার আঘাতেও তীর ভাঙছে।

তিনি বলেন, পাইলিং বাঁধ নির্মাণ করা গেলে ভাঙন অনেকাংশে রোধ করা সম্ভব হবে। সাধারণ মানুষের বসবাসের নিরাপত্তার জন্য ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ডকে কার্যকর ভূমিকা পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে টেকসই উন্নয়ন পরিকল্পনা গ্রহণের বিষয়েও কাজ চলছে।

এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জয়ন্ত পাল ও উপ-বিভাগীয় প্রকৌশলী মিরাজ মোল্লা।

বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জয়ন্ত পাল বলেন, মোংলা-ঘাষিয়াখালী আন্তর্জাতিক নৌ চ্যানেলের রামপাল অংশে নদীভাঙনের তীব্রতা তুলনামূলক বেশি। তবে মোংলা অংশেও ভাঙন রয়েছে। বর্তমানে চ্যানেলের পাঁচ থেকে ছয়টি পয়েন্টে ভাঙন চলছে।

তিনি জানান, ইতোমধ্যে তিনটি পয়েন্টে ভাঙন রোধে কাজ শুরু করা হয়েছে। বড় ধরনের ভাঙনের স্থানগুলোতে স্থায়ী সমাধানের জন্য নতুন করে টেকসই উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *