বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:১৯ অপরাহ্ন

শিরোনামঃ
মোবাইলে ভিডিও দেখে সফটওয়্যার তৈরি: চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার। চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল শোক সংবাদঃ জুলাই ও ৫ আগস্ট গণঅভ্যুত্থানের স্মরণে বাগেরহাট জেলা বিএনপির আলোচনা সভা রাজবাড়ীতে সরকারি স্কুলে তালা কেটে ল্যাপটপ চুরি সীমানা প্রাচীর নেই, নিরাপত্তাহীনতায় চলছে প্রাথমিক বিদ্যালয় নিরাপত্তা বেষ্টনী না থাকায় চুরি ও অসামাজিক কর্মকাণ্ডের ঝুঁকিতে ২৬৩ নং সরালিয়া বিশারীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের: অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে নতুন কুঁড়িতে চ্যাম্পিয়ন রংপুর অঞ্চলের স্ট্রাইকার কিসকুর পরিবারের পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

মোরেলগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খালেক কাজীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মোরেলগঞ্জ প্রতিনিধি 

বাগেরহাটের মোরেলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দৈনিক পূর্বাঞ্চলের মোরেলগঞ্জ অফিস প্রধান নজরুল ইসলাম শরীফের চাচা শ্বশুর বীর মুক্তিযোদ্ধা, অবসরপ্রাপ্ত বিডিআর, বিমানবাহিনীর সদস্য আব্দুল খালেক কাজী (৮৪) বুধবার ভোর ৫টায় নিজ বাসবভনে বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি……রাজিউন)। রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।

জানা গেছে, মোরেলগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ড বারইখালী গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত বিমান বাহিনীর সদস্য বীরমুক্তিযোদ্ধা আব্দুল খালেক কাজী বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেন বুধবার দুপুর ২টায় বারইখালী কালাচাঁদ আওলিয়া মাজার প্রাঙ্গনে এ বীর মুক্তিযোদ্ধার জানাজা শেষে রাস্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ মেয়ে সহ অনেক আত্মীয়সহ গুনগ্রাহী রেখে গেছেন। বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক কাজীকে আনুষ্ঠানিক রাস্ট্রীয় মর্যাদা গার্ড অব অনার প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) মো. বদরুদ্দোজা।
এ সময় উপস্থিত ছিলেন অন্যান্যের মধ্যে কেন্দ্রীয় তাঁতী দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ড. কাজী মনিরুজ্জামান মনির, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা শাহ আলম বাবুল, পৌর বিএনপির সদস্য সচিব অধ্যক্ষ মো. জাহাঙ্গীর আল আজাদ, সাবেক কাউন্সিলর জাকির হোসেন বাচ্চু, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান মিলন, ছাত্র শিবির নেতা মো. শফিউল আজমসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নের্তৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *