মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন

শিরোনামঃ
মোবাইলে ভিডিও দেখে সফটওয়্যার তৈরি: চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার। চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল শোক সংবাদঃ জুলাই ও ৫ আগস্ট গণঅভ্যুত্থানের স্মরণে বাগেরহাট জেলা বিএনপির আলোচনা সভা রাজবাড়ীতে সরকারি স্কুলে তালা কেটে ল্যাপটপ চুরি সীমানা প্রাচীর নেই, নিরাপত্তাহীনতায় চলছে প্রাথমিক বিদ্যালয় নিরাপত্তা বেষ্টনী না থাকায় চুরি ও অসামাজিক কর্মকাণ্ডের ঝুঁকিতে ২৬৩ নং সরালিয়া বিশারীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের: অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে নতুন কুঁড়িতে চ্যাম্পিয়ন রংপুর অঞ্চলের স্ট্রাইকার কিসকুর পরিবারের পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

মোরেলগঞ্জে মহিলা কৃষি প্রশিক্ষণ ইনষ্টিটিউটের  প্রশিক্ষণার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন

 

এস কে শফিকুল ইসলাম
মোরেলগঞ্জ উপজেলা প্রতিনিধি:

বাগেরহাটের মোরেলগঞ্জে একটি সিকিউরিটি সার্ভিসের মালিক আওয়ামী লীগের দোষর আব্দুল গফফারের ষড়যন্ত্রের প্রতিবাদে মহিলা কৃষি প্রশিক্ষণ ইনষ্টিটিউটে ৩টি ট্রেডের প্রশিক্ষণার্থী ও স্থানীয়রা ঘন্ট্যাব্যাপী বিক্ষোভ ও মানববন্ধন করেছেন।

বুধবার বেলা ১২ টায় দৈবজ্ঞহাটী তুলাতলা নামকস্থানে মহিলা কৃষি প্রশিক্ষণ ইনষ্টিটিউটের সামনে এ মানববন্ধনে ৩ শতাধিক নারী পুরুষ অংশ নেয়। মানববন্ধন থেকে বক্তারা বলেন, গফফার সিকিউরিটি সার্ভিস লিমিটেট নামের একটি ঠিকাদার প্রতিষ্ঠান বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দলীয় প্রভাব খাটিয়ে আউটসোসিংয়ে কর্মচারী নিয়োগে ভূয়া লাইসেন্সে দরপত্রে অংশ গ্রহন করেন আব্দুল গফফার যাহা পরবর্তীতে মহিলা বিষয়ক অধিদপ্তর উক্ত গফফার সিকিউরিটি লিঃ লাইসেন্সটি বাতিল করে দিলে তিনি বাদি হয়ে মহামান্য হাইকোটে একটি রিট করে।

পরবর্তীতে হাইকোটের বিজ্ঞ বিচারক ওই রিটটি খারিজ করে ভূয়া লাইসেন্সের কারনে আব্দুল গফফারকে ৫ হাজার টাকা জরিমানা করেন। এর পর থেকেই তিনি মহিলা কৃষি প্রশিক্ষণ ইনষ্টিটিউটের অফিসার ইনচার্জ ড. মোহা. মোখলেসুর রহমান ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে একের পর এক বিভিন্ন দপ্তরে হয়রানিমূলক অভিযোগ দায়ের করেন।
যে কারনে আউট সোসিংয়ের সকল শ্রমিক কর্মচারীর ২২ মাস ধরে বেতন ভাতা বন্ধ থাকায় মানবেতর জীবনযাপন করছেন ওই কর্মচারীরা। একই সাথে মানববন্ধন থেকে মহিলা কৃষি প্রশিক্ষণ ইনষ্টিটিউটের অফিসার ইনচার্জ ড. মোহা. মোখলেসুর রহমানের বদলীর আদেশ বাতিল করে পুনরায় এ কর্মস্থলে নিয়োগের জোর দাবি জানান সংশ্লিষ্ট উর্দ্ধতন প্রশাসনের প্রতি।

মানববন্ধনে বক্তাব্য রাখেন, প্রশিক্ষণার্থী ফারজানা আক্তার, জান্নাতি বাসার মোনা, সুখি আক্তার, প্রশিক্ষণার্থীর অভিভাবক লাভলী বেগম, পারভীন বেগম, নাসরিন বেগম, হাফিজা বেগম, স্থানীয় বাসিন্দা মোস্তফা হাওলাদার, মহিদুল ইসলাম আংগুর, জাহিদ খান, ইনষ্টিটিউটের অতিথি প্রশিক্ষক বুরহানে সুলতান পলাশ, লাইজু আক্তার, জান্নাতুন নেছা জেনি, জান্নাতি ফেরদৌসি, শারমীন আক্তার প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *