শনিবার, ১৬ মে ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
মোড়েলগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি পদে আলোচনায় সাবেক আহ্বায়ক আবু সালেহ খান বাগেরহাট জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন – শহিদুল ইসলাম সোহাগ ক্যাম্প ন্যু-তে মহাকাব্যিক সমীকরণ: চিরশত্রুকে হারিয়েই কি শিরোপার রাজতিলক পরবে বার্সেলোনা? মা- এক অক্ষরের অনন্ত আশ্রয় একটি দেওয়াল, একটি সিদ্বান্ত স্বপ্ন ভেঙে দিলো শতাধিক পরিবারের। শরণখোলায় ভিজিএফ চাল বিতরণে অনিয়মের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন কার্ড ধারী জেলেরা। রাজশাহীতে ১০০০ পিচ ইয়াবা সহ যুবক গ্রেফতার আন্তর্জাতিক মে দিবসে মোরেলগঞ্জে শ্রমিক দলের উদ্যোগে বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভা মিরপুর রিয়েল এস্টেট ফোরামের পক্ষ থেকে সংরক্ষিত নারী আসনের সকল সংসদ সদস্যকে অভিনন্দন।

মোরেলগঞ্জ পৌর বিএনপির সভাপতি পদে অধ্যক্ষ জাহাঙ্গীর আল-আজাদের দোয়া ও সমর্থনের আহ্বান

 

এস কে শফিকুল ইসলাম
মোরেলগঞ্জ প্রতিনিধিঃ

বাগেরহাটের মোরেলগঞ্জ পৌর বিএনপির আসন্ন দ্বি-বার্ষিক কাউন্সিল-২০২৫ উপলক্ষে সভাপতি পদপ্রার্থী হিসেবে অধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আল-আজাদ দলের নেতা-কর্মী ও সমর্থকদের দোয়া এবং সমর্থন কামনা করেছেন।সম্প্রতি সবার উদ্দেশ্যে দেয়া এক আন্তরিক বার্তায় তিনি জানান, ছাত্রজীবন থেকে শহীদ জিয়াউর রহমানের আদর্শে অবিচল থেকে তিনি দলের জন্য কাজ করে যাচ্ছেন। দলের সংকটময় সময়ে মামলা-মোকদ্দমা ও হুমকি উপেক্ষা করেও তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখার অঙ্গীকার করেন।
অধ্যক্ষ জাহাঙ্গীর আল-আজাদ প্রতিশ্রুতি দেন, সভাপতি হিসেবে নির্বাচিত হলে তিনি মোরেলগঞ্জ পৌর বিএনপিকে শক্তিশালী, সুসংগঠিত ও ঐক্যবদ্ধ করতে কাজ করবেন। তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে বদ্ধপরিকর এবং সংগঠনের চেইন অব কমান্ড ফিরিয়ে আনার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন।

তৃণমূলের নেতা-কর্মীদের প্রতি তার আস্থা প্রকাশ করে তিনি জানান, তার রাজনৈতিক জীবনে কোনো আর্থিক অনিয়ম বা অনৈতিক কার্যকলাপের অভিযোগ নেই। রাজনীতিকে তিনি কখনো ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করেননি এবং করবেন না।

তিনি আরও বলেন, মোরেলগঞ্জ পৌর বিএনপিকে একটি শক্তিশালী ঘাঁটিতে পরিণত করা, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রশিক্ষণ এবং আগামী জাতীয় নির্বাচনে দলের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে তিনি নিরলসভাবে কাজ করবেন।

অধ্যক্ষ জাহাঙ্গীর আল-আজাদ মোরেলগঞ্জ পৌর বিএনপির নেতা-কর্মী ও সমর্থকদের প্রতি তার পাশে থাকার আহ্বান জানিয়েছেন এবং তাদের দোয়া ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *