শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন

শিরোনামঃ
মোড়েলগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি পদে আলোচনায় সাবেক আহ্বায়ক আবু সালেহ খান বাগেরহাট জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন – শহিদুল ইসলাম সোহাগ ক্যাম্প ন্যু-তে মহাকাব্যিক সমীকরণ: চিরশত্রুকে হারিয়েই কি শিরোপার রাজতিলক পরবে বার্সেলোনা? মা- এক অক্ষরের অনন্ত আশ্রয় একটি দেওয়াল, একটি সিদ্বান্ত স্বপ্ন ভেঙে দিলো শতাধিক পরিবারের। শরণখোলায় ভিজিএফ চাল বিতরণে অনিয়মের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন কার্ড ধারী জেলেরা। রাজশাহীতে ১০০০ পিচ ইয়াবা সহ যুবক গ্রেফতার আন্তর্জাতিক মে দিবসে মোরেলগঞ্জে শ্রমিক দলের উদ্যোগে বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভা মিরপুর রিয়েল এস্টেট ফোরামের পক্ষ থেকে সংরক্ষিত নারী আসনের সকল সংসদ সদস্যকে অভিনন্দন।

যুবদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি সাইফুল আলম নিরবের জমিনে মুক্তি 

 

আল হাসান মোবারক

আলোঃ নিজেস্ব প্রতিবেদক

 

দীর্ঘ ১৬ মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন যুবদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি সাইফুল আলম নিরব। শুক্রবার বেলা ৩টার দিকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।

 

এবিষয়ে নিরব বলেন আমি রাজনৈতিক প্রতিহিংসার দরুন একের পর এক মামলায় গ্রেফতার দেখিয়েছে

আমাকে কারাগারে আটকিয়ে রাখে এই সরকার, আমি কারাগারে দীর্ঘদিন অসুস্থ ছিলাম।

এদিকে তার মুক্তির খবরে পেয়ে দুপুরে কেন্দ্রীয় কারাগারের গেট ভিড় করেন বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা। এ সময় তাকে ফুল দিয়ে বরণ করেন নেতারা, কর্মীগণ।

রাজধানীর কাওরান বাজারের রেলগেট এলাকা থেকে গত ২০২৩ সালের ৩ মার্চ মাসে সাইফুল আলম নিরবকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এবং আদালত তাকে বিভিন্ন মামলায় সাজা দিয়ে তাকে জেল হাজতে পাঠায়। এবং তাকে বিভিন্ন পর্যায় ৪ দফায় তাকে ১০ দিনের রিমান্ডে দেন আদালত।

 

তার বিরুদ্ধে ৪৫৪টি মামলা রয়েছে এর মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দায়েরকৃত ৭ মামলায় তার মোট ১৭ বছরের সাজা দিয়েছেন আদালত। এ কথা জানিয়েছেন তার আইনজীবী ইনজামুল হক সুমন।

 

সাইফুল ইসলাম নিরব এর জামিনে মুক্তি পাওয়ার পর খবর পেয়ে তাঁর বাসায় ছুটে আসেন দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

এসাময় দৈনিক আলো সাথে সাক্ষাত হয় রূপনগর থেকে আগত আলহাজ্ব আমজাদ হোসেন মোল্লার সাবেক সদস্য আহবায়ক কমিটি (ঢাঃমঃউ) বিএনপি, রূপনগর প্রেসক্লাবের সভাপতি আসাদুজ্জামান আসাদ নেতৃত্ব নেতাকর্মী।

এসময় আমজাদ হোসেন বলেন নিরব ভাই খুব অসুস্থ্য, তারই মাঝে আমাদেরকে স্বাক্ষাত দিয়েছেন, সাবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আপনার আমার জন্য দোয়া ও মুক্তি জন্য মানববন্ধন, মিছিল করেছেন, এবং চলমান সৈরাচারী হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে অংশ গ্রহণ করে জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আগামীতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার দেশ নেতা তারেক রহমান এর নেতৃত্বে এই জালিম সরকারের বিরুদ্ধে যে কোন কর্মসূচিতে অতীতের মত আবারো আপনাদের আমি পাশে পাব। এবং আপনাদের সাথে নিয়ে অতি শীঘ্রই গণতন্ত্রের বিজয় আপনাদের সাথে নিয়ে মিলে মিশে উদযাপন করবো। ইনশাআল্লাহ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *