মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
ওয়ান চাইল্ড ওয়ান ট্রি বৃক্ষরোপন ২০২৬ ইং আমাদের প্রত্যয়, শিশুশ্রম আর নয়’! শরণখোলায় পল্লী বিদ্যুতের ‘ভুতুড়ে’ বিলে দিশেহারা গ্রাহক: রিডিং ছাড়াই মনগড়া বিলের অভিযোগ মানবিক সাহায্যের আবেদন জানালেন পরিবার চন্দনাইশের এয়াকুব ক্যান্সারে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় পড়ে আছে ঘরে চন্দনাইশে একটি সেতুর দাবি বরমা ও মধ্যম চরতিবাসীর। ১৮৮০ সাল থেকে আয়ুর্বেদিক ওষুধে চলছে কার্যক্রম চন্দনাইশে প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে জোয়ারা পাগলা গারদ। চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ। চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল। চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন। চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ।

রাজধানীর মিরপুরে রাজউকের উচ্ছেদ অভিযান ও জরিমানা

নার্গিস রুবি :

রাজধানীর মিরপুরের দক্ষিণ পীরেরবাগ এলাকায় নকশার ব্যত্যয় করে ভবন নির্মাণ করায় ৭টি ভবনে উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এসময় ভবনগুলোর নকশার ব্যত্যয়কৃত কিছু অংশ ভেঙে ফেলা হয়।

সোমবার (৬ ফেব্রুয়ারির) সকাল থেকে দুপুর পর্যন্ত এই উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন রাজউক জোন ৩/১ এর পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজিনা সারোয়ার।

তিনি বলেন, ঢাকাকে বাসযোগ্য করার জন্য রাজউক কাজ করে যাচ্ছে এটি রাজউকের একটি চলমান কার্যক্রম । সেই পদক্ষেপ অনুযায়ী রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ জোন ৩/১ আওতাধীন মিরপুরের দক্ষিণ পিরেরবাগ এলাকায় নকশা বহির্ভূত ভবন নির্মাণ করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। নকশা বহির্ভূত ৫টি বহুতল ভবনের আংশিক অপসারণসহ তাৎক্ষনিক ভাবে দুইটি ভবনে মোট ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজিনা সারোয়ার বলেন, কয়েকটি ভবনের অংশবিশেষ রাস্তার উপরে তৈরি করার তা ভেঙ্গে ফেলা হয়।

উচ্ছেদ অভিযানে ছিলেন রাজউক জোন ৩/১ এর অথরাইজড অফিসার প্রকৌশলী মাহাব্বীর রনি, ইমারত পরিদর্শক আলমগীর হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *