মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

শিরোনামঃ
মোবাইলে ভিডিও দেখে সফটওয়্যার তৈরি: চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার। চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল শোক সংবাদঃ জুলাই ও ৫ আগস্ট গণঅভ্যুত্থানের স্মরণে বাগেরহাট জেলা বিএনপির আলোচনা সভা রাজবাড়ীতে সরকারি স্কুলে তালা কেটে ল্যাপটপ চুরি সীমানা প্রাচীর নেই, নিরাপত্তাহীনতায় চলছে প্রাথমিক বিদ্যালয় নিরাপত্তা বেষ্টনী না থাকায় চুরি ও অসামাজিক কর্মকাণ্ডের ঝুঁকিতে ২৬৩ নং সরালিয়া বিশারীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের: অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে নতুন কুঁড়িতে চ্যাম্পিয়ন রংপুর অঞ্চলের স্ট্রাইকার কিসকুর পরিবারের পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ডাকাতির চেষ্টা, পাঁচ নিরাপত্তাকর্মী গুরুতর আহত

আহত নিরাপত্তাকর্মীরা
আহত নিরাপত্তাকর্মীরা

বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ডাকাতির চেষ্টাকালে দুর্বৃত্তদের হামলায় দুই আনসার সদস্যসহ পাঁচ নিরাপত্তাকর্মী আহত হয়েছেন। আত্মরক্ষার্থে তাপবিদ্যুৎ কেন্দ্রে নিয়োজিত আনসার সদস্যরা ফাকা গুলি ছুঁড়লে ডাকাত দল পালিয়ে যায়।

বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের আবাসিক ভবনের গেটে এই ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে রামপাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়েছে।

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উপ-মহা ব্যবস্থাপক আনোয়ারুল আজিম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত সাড়ে ১১টার দিকে ৫০ থেকে ৬০ জনের একটি সশস্ত্র ডাকাত দল রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের আবাসিক ভবনের গেট দিয়ে ডাকাতির উদ্দেশ্যে প্রবেশের চেষ্টা করে। বাধা দিলে অস্ত্রধারীরা গেটে থাকা নিরাপত্তাকর্মীদের উপর হামলা করে। নিরাপত্তাকর্মীদের ডাক-চিৎকারে আনসার সদস্যরা ছুটে গেলে তাদের ওপরও হামলা করে ডাকাত দল। এসময়ে দুর্বৃত্তদের হামলায় দুই আনসার সদস্যসহ পাঁচ নিরাপত্তাকর্মী আহত হয়। আত্মরক্ষার্থে তাপবিদ্যুৎ কেন্দ্রের আনসার সদস্যরা ফাকা গুলি ছুঁড়লে ডাকাত দল পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে রামপাল হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর হওয়ায় পরে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়।

 

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাস বলেন, অস্ত্রধারীদের হামলায় পাঁচজন আহত হওয়ার খবর পেয়েছি। পুলিশ হামলাকারীদের শনাক্ত ও আটকে অভিযান শুরু করেছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *