শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন

শিরোনামঃ
মোড়েলগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি পদে আলোচনায় সাবেক আহ্বায়ক আবু সালেহ খান বাগেরহাট জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন – শহিদুল ইসলাম সোহাগ ক্যাম্প ন্যু-তে মহাকাব্যিক সমীকরণ: চিরশত্রুকে হারিয়েই কি শিরোপার রাজতিলক পরবে বার্সেলোনা? মা- এক অক্ষরের অনন্ত আশ্রয় একটি দেওয়াল, একটি সিদ্বান্ত স্বপ্ন ভেঙে দিলো শতাধিক পরিবারের। শরণখোলায় ভিজিএফ চাল বিতরণে অনিয়মের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন কার্ড ধারী জেলেরা। রাজশাহীতে ১০০০ পিচ ইয়াবা সহ যুবক গ্রেফতার আন্তর্জাতিক মে দিবসে মোরেলগঞ্জে শ্রমিক দলের উদ্যোগে বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভা মিরপুর রিয়েল এস্টেট ফোরামের পক্ষ থেকে সংরক্ষিত নারী আসনের সকল সংসদ সদস্যকে অভিনন্দন।

র‍্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন হারুন অর রশিদ

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ফোর্সেসের মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন পুলিশের অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মো. হারুন অর রশিদ। এর ফলে তিনি বাহিনীটির দশম ডিজি হিসেবে এম. খুরশীদ হোসেনের স্থলাভিষিক্ত হলেন। খুরশীদ হোসেন আজ থেকে সরকারি চাকরি থেকে অবসরে গেলেন।বুধবার (৫ জুন) সকালে র‌্যাব সদর দপ্তরে পৌঁছালে নতুন মহাপরিচালককে স্বাগত জানান সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) কর্নেল মাহবুর আলম ও অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ইমতিয়াজ আহমেদ।

 

পরে তিনি ধানমন্ডি ৩২ নম্বরের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। এরপর বনানী কবরস্থানে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন। এদিন দুপুর ২টায় র‍্যাব মহাপরিচালক গোপালগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধাঞ্জলি প্রদান করবেন।

 

গত ২৯ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার হারুন অর রশীদকে র‍্যাবের ডিজি হিসেবে নিয়োগ দেয় সরকার। একইদিন আরেকটি আদেশে আগের র‍্যাব ডিজি খুরশীদ হোসেনকে অবসর দেওয়া হয়।

 

পুলিশের অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার হারুন অর রশিদের বাড়ি মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের মোল্লাকান্দি গ্রামে। সর্বশেষ তিনি পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি (হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট) পদে কর্মরত ছিলেন। তার আগে তিনি পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ছিলেন।

 

হারুন অর রশিদ ১৯৯৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান বিভাগ থেকে এমএসসি সম্পন্ন করেন। ২০০৯ সালে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লন্ডন থেকে এলএলবি এবং ২০১৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। হারুন অর রশীদের বাবা আহম্মেদ আলী ছিলেন ব্যবসায়ী।

 

কর্মজীবনে পুলিশি সেবা আধুনিকায়ন যেমন,পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, অনলাইন জিডি, বিডি পুলিশ হেল্প লাইন এবং সিআইএমএস-এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে ছিলেন ব্যারিস্টার হারুন অর রশিদ।

 

হারুন অর রশিদ ১৯৯৫ সালে ১৫তম বিসিএস পুলিশ ক্যাডারে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে কর্মজীবন শুরু করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *