শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন

শিরোনামঃ
চন্দনাইশ থানা পুলিশের অভিযানে হত্যা মামলা সহ ৩ আসামী গ্রেফতার। মোবাইলে ভিডিও দেখে সফটওয়্যার তৈরি: চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার। চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল শোক সংবাদঃ জুলাই ও ৫ আগস্ট গণঅভ্যুত্থানের স্মরণে বাগেরহাট জেলা বিএনপির আলোচনা সভা রাজবাড়ীতে সরকারি স্কুলে তালা কেটে ল্যাপটপ চুরি সীমানা প্রাচীর নেই, নিরাপত্তাহীনতায় চলছে প্রাথমিক বিদ্যালয় নিরাপত্তা বেষ্টনী না থাকায় চুরি ও অসামাজিক কর্মকাণ্ডের ঝুঁকিতে ২৬৩ নং সরালিয়া বিশারীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের: অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশী নিহত

লালমনিরহাট জেলা প্রতিনিধি

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে এক বাংলাদেশি গরু পারাপারকারী( রাখাল) নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নে বিজিবির তিস্তা ব্যাটালিয়ন-২(৬১ বিজিবি ব্যাটালিয়ন) ঝালাংগী বিজিবি ক্যাম্পের দায়িত্বপূর্ণ সীমান্ত ৮৪৮ নম্বর মেইন পিলারের ৯ নম্বর সাব পিলারের ওপারে ভারতীয় ১৬৯ বিএসএফ ব্যাটালিয়নের ডোরাডাবরী ক্যাম্পের বিএসএফ টহল দলের সদস্যের গুলিতে শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ইং তারিখ ভোর আনুমানিক ৪টার দিকে এ ঘটনা ঘটেছে।

নিহত ডাকু শ্রীরামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ডাঙ্গাপাড়া এলাকার মৃত. অপির উদ্দিনের ছেলে।

বিজিবি, পুলিশ ও নিহতের পরিবার জানায়, বৃহস্পতিবার রাত ১১টার দিকে বাসা থেকে বেড় হয়ে কয়েকজন গরু পারাপারকারী রাখালসহ শ্রীরামপুর ইউনিয়নের পকেট সীমান্তের ৮৪৮ নম্বর মেইন পিলারের ৯ নম্বর সাব পিলারের ওপারে ভারতীয় গরু ব্যবসায়ীদের সহযোগীতায় গরু আনতে যায়। এ সময় বিএসএফের ডোরাডাবরী ক্যাম্পের টহল দলের সদস্যরা চোরাকারবারীদের লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে গুলি বিদ্ধ হয়ে গুরুতর আহত হলে সঙ্গীয়রা তাকে উদ্ধার করে নিয়ে আসে। পরে তাকে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

৬১ বিজিবি ব্যাটালিয়নের ঝালাংগী কাম্পের ইনচার্জ নায়েব সুবেদার নুরুল আমিন জানান, ‘বিএসএফের গুলিতে আবুল কালাম ডাকু নামে একজন যুবক নিহত হয়েছে। থানা পুলিশ পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশটি সুরতহাল করেছে।

তিনি আরও জানান , এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে কড়া প্রতিবাদপত্র পাঠিয়ে বিএসএফকে পতাকা বৈঠকের আহবান জানানো হয়েছে।

নিহতের মা মমতা বেগম কান্না জড়িত কন্ঠে বলেন, ‘আবুল কালাম ডাকু এখনও বিয়ে করে নাই। কিন্তু কী অপরাধের জন্য বিএসএফ তাকে গুলি করে হত্যা করলো। তিনি ওই হত্যার বিচার দাবী করেন।

পাটগ্রাম থানার ওসি মোঃ আবু সাইদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিএসএফের গুলিতে আহত যুবক আবুল কালাম ডাকুকে উদ্ধার করে পরিবারের সদস্যরা পাটগ্রাম হাসপাতালে নেয়ার পথে মারা যায়। উপ-পরিদর্শক(এসআই) আবুল কালাম আজাদকে পাটগ্রাম হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি নিহতের সুরতহাল প্রতিবেদন শেষে ময়না তদন্তের জন্য লাশ লালমনিরহাট ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হবে ।অপরদিকে এঘটনায় একটি ইউডি মামলা করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *