শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

শিরোনামঃ
চন্দনাইশ থানা পুলিশের অভিযানে হত্যা মামলা সহ ৩ আসামী গ্রেফতার। মোবাইলে ভিডিও দেখে সফটওয়্যার তৈরি: চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার। চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল শোক সংবাদঃ জুলাই ও ৫ আগস্ট গণঅভ্যুত্থানের স্মরণে বাগেরহাট জেলা বিএনপির আলোচনা সভা রাজবাড়ীতে সরকারি স্কুলে তালা কেটে ল্যাপটপ চুরি সীমানা প্রাচীর নেই, নিরাপত্তাহীনতায় চলছে প্রাথমিক বিদ্যালয় নিরাপত্তা বেষ্টনী না থাকায় চুরি ও অসামাজিক কর্মকাণ্ডের ঝুঁকিতে ২৬৩ নং সরালিয়া বিশারীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের: অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে

লালমনিরহাটে বৃষ্টির জন্য বিশেষ মোনাজাত

 

লাভলু শেখ লালমনিরহাট

ক’দিনের দাবদাহ ও প্রচন্ড গরমে পুড়ছে লালমনিরহাট জেলা। জনজীবন বিপর্যস্ত। হুমকির মুখে বিভিন্ন ফসল ও পশুপাঁখির জীবন। এর থেকে পরিত্রাণের জন্য আল্লাহর কাছে বৃষ্টি চেয়ে তওবা, ইস্তিস্কার নামাজ ও দোয়া করেছে এলাকাবাসী। এ সময় অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে বিশেষ মোনাজাত করেছে মুসল্লিরা।
বৃহস্পতিবার ২৫ এপ্রিল দুপুর ২টায় লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের ঐতিহ্যবাহী নারিকেল বাড়ীর ঈদগাঁ মাঠে ইস্তিস্কার নামাজ অনুষ্ঠিত হয়েছে। নামাজের ইমামতি ও দোয়া পরিচালনা করেন, তিস্তা ফাতেমাতুজ জোহরা দাখিল মাদ্রাসার সুপার আলহাজ্ব মাওলানা মোঃ মুজিবুর রহমান শেখ ও বৃষ্টির জন্য আল্লাহর দেয়া কোরআন থেকে আলোচনা করেছেন, খেদাবাগ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আজিজুর রহমান এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন, নারিকেল বাড়ী জামে মসজিদ ম্যানেজিং কমিটির সাধারন সম্পাদক ও বড়বাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ নুর ইসলাম। স্হানীয় সাধারণ ধর্ম প্রান মুসল্লিদের উদ্যোগে ওই নামাজ অনুষ্ঠিত হয়।
জানা গেছে, প্রায় ১ মাস ধরে লালমনিরহাট জেলা জুড়ে কোনো বৃষ্টি নেই। শ্যালো মেশিন দিয়ে পানি দিতে অবস্থা খারাপ। প্রচণ্ড দাবদাহে ভুট্টা, ধান, পাট সহ নানা ফসল পোড়া যাচ্ছে। জমিতে কোনো রস নাই। পাট ক্ষেতের অবস্থা খুবই খারাপ। বৃষ্টির জন্য নামাজ হবে। তাই নারিকেল বাড়ী মাঠে খোলা আকাশের নিচে প্রথমে মুসল্লিরা পাপ মোচনের জন্য তওবা করেন। পরে সালাতুল ইস্তিস্কার নামাজ ও পরে ২ হাত উল্টে ঘণ্টাব্যাপী দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় শত শত মুসল্লিরা আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য বিশেষ মোনাজাত করেছে। সার্বিক
সঞ্চালনায় ছিলেন মোঃ মাহিবুর রহমান। অনাবৃষ্টির কারণে বিভিন্ন এলাকার মানুষ ইস্তিস্কার নামাজ আদায় করেছে। অধ্যক্ষ মাওলানা মোঃ আজিজুর রহমান জানান, বৃষ্টি না হওয়া পযর্ন্ত মোট ৩ দিন এ নামাজ অনুষ্ঠিত হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *