বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:২০ অপরাহ্ন

শিরোনামঃ
মোবাইলে ভিডিও দেখে সফটওয়্যার তৈরি: চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার। চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল শোক সংবাদঃ জুলাই ও ৫ আগস্ট গণঅভ্যুত্থানের স্মরণে বাগেরহাট জেলা বিএনপির আলোচনা সভা রাজবাড়ীতে সরকারি স্কুলে তালা কেটে ল্যাপটপ চুরি সীমানা প্রাচীর নেই, নিরাপত্তাহীনতায় চলছে প্রাথমিক বিদ্যালয় নিরাপত্তা বেষ্টনী না থাকায় চুরি ও অসামাজিক কর্মকাণ্ডের ঝুঁকিতে ২৬৩ নং সরালিয়া বিশারীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের: অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে নতুন কুঁড়িতে চ্যাম্পিয়ন রংপুর অঞ্চলের স্ট্রাইকার কিসকুর পরিবারের পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

লালমনিরহাটে সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশী যুবক গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় ভারতে মারা গেছে তবে পতাকা বৈঠক অনুষ্ঠিত সন্ধ্যায় লাশ হস্তান্তর করবেন

 

লাভলু শেখ লালমনিরহাট 

 

লালমনিরহাটে সীমান্তে বি এস এফ এর হাতে গুলিবিদ্ধ বাংলাদেশী যুবক লিটন মিয়া ভারতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। পতাকা বৈঠক অনুষ্ঠিত। বুধবার সন্ধ্যা ৭ টা নাগাদ লাশ হস্তান্তর করবেন।
জানা গেছে, লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দুর্গাপুর বিওপির প্রতিপক্ষ ৭৫/বারথার বিএসএফ ক্যাম্পের টহলদল সদস্যরা গত ২৬ মার্চ ২০২৪ ইং তারিখ মঙ্গলবার রাত ৩ টা নাগাদ সীমান্ত পিলার ৯২৩ হতে আনুঃ ১০০ গজ ভারতের অভ্যন্তরে বাংলাদেশী গরু চোরাকারবারীদের লক্ষ্য করে ০১ রাউন্ড গুলি ছুড়ে। এতে
বাংলাদেশী নাগরিক গরু চোরাকারবারী যুবক মোঃ লিটন মিয়ার পেটে গুলিবিদ্ধ হয়ে ভারতের কোচবিহার এমজেএন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৬ মার্চ ২০২৪ ইং তারিখ ওই দিন রাত ১০টা নাগাদ মারা যায়।
নিহত যুবক এর লাশ তার পরিবার ফিরত চেয়ে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে। প্রসঙ্গতঃ মঙ্গলবার
২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রথম প্রহরে লালমনিরহাটের আদিতমারী উপজেলার দূর্গাপুর সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে মোঃ লিটন মিয়া (২০) নামে ওই বাংলাদেশী যুবক গুলিবিদ্ধ হয়।

নিহত লিটন মিয়া লালমনিরহাটের আদিতমারী উপজেলার দূর্গাপুর ইউনিয়নের দীঘলটারী এলাকার মোঃ মোকছেদুল ইসলামের ছেলে। ওই যুবক বিএসএফের হেফাজতে কুচবিহার জেলা সদরের এমজেএম নামে একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিল।
পতাকা বৈঠকঃ-
বিএস এফ এর গুলিতে বাংলাদেশী নাগরিক নিহতের ঘটনায় অধিনায়ক পর্যায়ে বুধবার স্পট মিটিং অনুষ্ঠিত হয়েছে।
উক্ত ঘটনার প্রেক্ষিতে ২৭ মার্চ ২০২৪ ইং তারিখ সীমান্ত পিলার ৯২৪ এর নিকট অধিনায়ক পর্যায়ে উক্ত মিটিংয়ে ১৫/অধিনায়ক লেঃ কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ, পিএসসি এর নেতৃত্বে ১০ জন এবং প্রতিপক্ষ ৭৫/টুআইসি শ্রী দরবোরা শিং এর নেতৃত্বে ১০ জন অংশগ্রহণ করেন।
উক্ত মিটিংয়ে বিজিবি কমান্ডার বিষায়োক্ত ঘটনার কারণ জানতে চায় এবং প্রতিবাদ জানান। পরবর্তীতে বিএসএফ কমান্ডার বলেন, এটি একটি অপ্রত্যাশিত ঘটনা। উক্ত বাংলাদেশী নাগরিক দায়িত্বরত বিএসএফ সদস্যকে আক্রমণের চেষ্টা করায় আত্মরক্ষার্থে বিএসএফ সদস্য ফায়ার করে। তবে ভবিষ্যতে এরূপ ঘটনা পুনরায় সংঘটিত হবে না বলে আশ্বস্ত করেন। উল্লেখ্য, উক্ত বাংলাদেশী নাগরিকের মৃতদেহ আজ বুধবার ২৭ মার্চ ২০২৪ ইং তারিখ সন্ধ্যা ৭ টা নাগাদ ১৫/ঝাউরানি বিওপির সীমান্ত পিলার ৯১২/৩ এস এর নিকট দিয়ে কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক এর মাধ্যমে হস্তান্তর করবেন বলে বিজিবি সূত্রে জানাগেছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *