শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
মোবাইলে ভিডিও দেখে সফটওয়্যার তৈরি: চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার। চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল শোক সংবাদঃ জুলাই ও ৫ আগস্ট গণঅভ্যুত্থানের স্মরণে বাগেরহাট জেলা বিএনপির আলোচনা সভা রাজবাড়ীতে সরকারি স্কুলে তালা কেটে ল্যাপটপ চুরি সীমানা প্রাচীর নেই, নিরাপত্তাহীনতায় চলছে প্রাথমিক বিদ্যালয় নিরাপত্তা বেষ্টনী না থাকায় চুরি ও অসামাজিক কর্মকাণ্ডের ঝুঁকিতে ২৬৩ নং সরালিয়া বিশারীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের: অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে নতুন কুঁড়িতে চ্যাম্পিয়ন রংপুর অঞ্চলের স্ট্রাইকার কিসকুর পরিবারের পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

শপথ নিলেন চন্দনাইশ উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান   ও দুই ভাইস চেয়ারম্যান

 

এস.এম.জাকির,

 

চন্দনাইশ,(চট্টগ্রাম)

 

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান মৌলানা সোলাইমান ফারুকী ও মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আক্তার চৌধুরী আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন।

গত ১২ জুন বুধবার বেলা সাড়ে ১১ টায় চট্টগ্রাম সার্কিট হাউজের হলরুমে তাদের শপথবাক্য পাঠ করান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম।

উল্লেখ্য ২৯ মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে চন্দনাইশ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়।এতে চেয়ারম্যান পদে আলহাজ্ব জসিম উদ্দীন আহমেদ মোটরসাইকেল প্রতীক নিয়ে ৩৮ হাজার ৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু আহমেদ চৌধুরী ঘোড়া প্রতীক নিয়ে ২২ হাজার ৭৪ হাজার ভোট পায়।

এছাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী বৈদ্যুতিক বাল্ব প্রতীক নিয়ে ৪৪ হাজার ৭১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী  রুপম দেব উড়ো জাহাজ প্রতীক নিয়ে পেয়েছেন ৮ হাজার ২১৯ ভোট। এদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বীয় নির্বাচিত হয়েছেন খালেদা আকতার চৌধুরী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *