বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
মোবাইলে ভিডিও দেখে সফটওয়্যার তৈরি: চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার। চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল শোক সংবাদঃ জুলাই ও ৫ আগস্ট গণঅভ্যুত্থানের স্মরণে বাগেরহাট জেলা বিএনপির আলোচনা সভা রাজবাড়ীতে সরকারি স্কুলে তালা কেটে ল্যাপটপ চুরি সীমানা প্রাচীর নেই, নিরাপত্তাহীনতায় চলছে প্রাথমিক বিদ্যালয় নিরাপত্তা বেষ্টনী না থাকায় চুরি ও অসামাজিক কর্মকাণ্ডের ঝুঁকিতে ২৬৩ নং সরালিয়া বিশারীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের: অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে নতুন কুঁড়িতে চ্যাম্পিয়ন রংপুর অঞ্চলের স্ট্রাইকার কিসকুর পরিবারের পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

শরণখোলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২৭ জন ব্যবসায়ি পেলেন অনুদানের চেক

মোঃ শাহীন হাওলাদার,

বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দা পাঁচ রাস্তার মোড়ে গত ২৭ জুন সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২ জুলাই ) বিকেলে রায়েন্দা ইউনিয়ন পরিষদের ভবনে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের মাধ্যমে বরাদ্দকৃত এই অনুদানের চেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রায়হান উদ্দিন আকন শান্ত।শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত কুমার সিংহের সভাপতিত্বে ও রায়েন্দা বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামন বাবুল তালুকদারের সঞ্চালনায় চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আজমল হোসেন মুক্তা।

এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প কর্মকর্তা আমিরুল ইসলাম,উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার,উপজেলা প্রকৌশলী ফেরদৌস আলম, প্রাণী সম্পদ কর্মকর্তা,মৎস্য কর্মকর্তা,জাইকা প্রকল্প কর্মকর্তা মিয়া রিয়াজুর রহমান রিপন,শরণখোলা উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিনিয়র প্রভাষক আঃ মালেক রেজা,প্যানেল চেয়ারম্যান জালাল আহম্মেদ রুমি ও ইউপি সদস্য মোঃ খায়রুল শরিফ প্রমূখ। অনুষ্ঠানে ব্যবসায়ী আঃ রহমান,বেলায়েত হোসেন, ইব্রাহিম তালুকদার, দ্বীপক শাহ সহ ২৭ জন ব্যবসায়ীদের মধ্যে ২ লক্ষ ৮ হাজার টাকা বিতরণ করা হয়।

এ সময় প্রধান অতিথি বলেন,আগুন থেকে রক্ষা পেতে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের বিদ্যুতের তার মাঝে মধ্যে পরীক্ষা করতে হবে। রাখতে হবে অগ্নিনির্বাপক যন্ত্র। আমাদের সতর্কতাই আমাদের জীবন ও পণ্য রক্ষা করতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *