শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
জাকারিয়া হোসাইন,
শরণখোলা উপজেলা প্রতিনিধি,,
গতকাল শরণখোলা উপজেলার ৪ নং সাউথ খালী ইউনিয়ন পরিষদের সভা কক্ষে ইউ,ডি,এম,সি কমিটির সভা অনুষ্ঠিত হয়।
৪ নং সাউথ খালী ইউনিয়ন পরিষদের আয়োজনে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন রূপান্তরের বাগেরহাট জেলা নীতি নির্ধারক কমিটির সদস্য জনাব, আলমগীর হোসেন মীরু, উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব, ইমরান হোসেন রাজীব চেয়ারম্যান ৪ নং সাউথখালী ইউনিয়ন পরিষদ, শরণখোলা, বাগেরহাট। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা জনাব, আবু রাজ্জাক আকন, সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ ৪ নং সাউথ খালী ইউনিয়ন, শরণখোলা বাগেরহাট। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা, ইউপি সদস্য নারী পুরুষ, সাংবাদিক, শিক্ষক, ইমাম, বিভিন্ন এনজিওর কর্মকর্তা-কর্মচারী বৃন্দ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও ওয়ার্ড থেকে আগত ইউ ডিএমসির সদস্যবৃন্দ।
বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা জনাব, আবু রাজ্জাক আকন, জনাব, ইমরান হোসেন রাজিব, (চেয়ারম্যান) জনাব, মোঃ দেলোয়ার হোসেন খলিল, (প্যানেল চেয়ারম্যান) জনাব, আলমগীর হোসেন মিরু এবং বিভিন্ন এনজিও থেকে প্রতিনিধিগন,
আলোচনার উদ্দেশ্য ছিল সকলে মিলে একসঙ্গে কাজ করা যেমন : দুর্যোগ প্রস্তুতি দুর্যোগ চলমান দুর্যোগ পরবর্তী করণীয় সম্পর্কে পরিকল্পনা ও সাউথখালী ইউনিয়নের দুর্যোগ ক্ষয়ক্ষতির মাত্রা কমিয়ে ভবিষ্যতে সুন্দর পরিবেশে রাস্তাঘাট, গাছপালা, নদী নালা, খাল বিল, সহ বিশেষ করে বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থাপনা নিয়ে এবং ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে পর্যক্রমে ত্রাণ সামগ্রী বিতরণ যাহাতে কেউ একের অধিক বার বা বঞ্চিত না হয়।