বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
মোঃ শাহীন হাওলাদার
বাগেরহাটের শরণখোলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ মার্চ) বিকালে রায়েন্দা বাজার সুন্দরবন অবকাশে ইসলামি আন্দোলন বাংলাদেশ শরণখোলা শাখার সভাপতি রুহুল আমীনের সভাপতিত্বে ও সেক্রেটারি ক্বারী ইব্রাহীম বিন আব্দুর রশিদের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর বাগেরহাট জেলা শাখার সদস্য আলহাজ্ব হযরত মাওঃ আঃ আজিজ,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বামুক শরণখোলা উপজেলা ছদর মাওলানা মোঃ কামাল হোসেন,ইসলামী আন্দোলন বাংলাদেশ শরণখোলা শাখার সহ-সভাপতি আলহাজ্ব আঃ ওহাব খান,ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বাগেরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক মাহদী হাসান জুনায়েদ,ইসলামী আন্দোলন বাংলাদেশ শরণখোলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা মুসা সাইফী,প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা এইচ এম ইসমাইল হোসেন,ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মোঃ নুরুল হাসান গাজী,সহ প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মাসুদুর রহমান,সদস্য হাফেজ মোঃ আবু সালেহ, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের নেতা মুফতী শামীম হোসেন,ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ শরণখোলা শাখার সাধারন সম্পাদক হাফেজ রফিকুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ শরণখোলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মহিব্বুল্লাহ,ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শরণখোলা শাখার সভাপতি মোঃ মিজানুর রহমান প্রমুখ।