মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন

শিরোনামঃ
মোবাইলে ভিডিও দেখে সফটওয়্যার তৈরি: চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার। চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল শোক সংবাদঃ জুলাই ও ৫ আগস্ট গণঅভ্যুত্থানের স্মরণে বাগেরহাট জেলা বিএনপির আলোচনা সভা রাজবাড়ীতে সরকারি স্কুলে তালা কেটে ল্যাপটপ চুরি সীমানা প্রাচীর নেই, নিরাপত্তাহীনতায় চলছে প্রাথমিক বিদ্যালয় নিরাপত্তা বেষ্টনী না থাকায় চুরি ও অসামাজিক কর্মকাণ্ডের ঝুঁকিতে ২৬৩ নং সরালিয়া বিশারীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের: অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে নতুন কুঁড়িতে চ্যাম্পিয়ন রংপুর অঞ্চলের স্ট্রাইকার কিসকুর পরিবারের পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

শরণখোলায় প্রকল্পের মূল্যায়ন সভা অনুষ্ঠিত

 

মোঃ শাহীন হাওলাদার

বাগেরহাটের শরণখোলা উপজেলায় ক্লাইমেট -স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রথম সংশোধনী প্রকল্পের মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ জুলাই দুপুরে শরণখোলা উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাইমেট স্মার্ট প্রযুক্তি প্রকল্প পরিচালক জনাব শেখ ফজলুল হক মনি। অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইমতিয়াজ উদ্দিন, কৃষি ব্যাংকের স্বয়ংক্রিয় শাখার ম্যানেজার সঞ্জয় দেবনাথ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক আঃ মালেক রেজা, প্রকল্পের মনিটরিং অফিসার ধীমান মজুমদার, জাইকা প্রকল্প কর্মকর্তা রিয়াজুর রহমান রিপন,উপজেলা জামাতের সাবেক সেক্রেটারি মোঃ সরোয়ার হোসেন বাদল, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম হাসান সুজন,সাংবাদিক শাহীন হাওলাদার, নঈম আবু নাঈম, সারের ডিলার ও উদ্যোক্তা সহ অসংখ্য কৃষক মূল্যায়ন সভায় উপস্থিত ছিলেন। সভায় বক্তারা কৃষি উৎপাদনে কি কি সমস্যা রয়েছে তা তাদের বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,জলবায়ু পরিবর্তনের সাথে অভিযোজন এ সক্ষম ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি গ্রহণ ও পতিত জমি চাষের আওতায় আনার মাধ্যমে প্রকল্প এলাকায় ফসল চাষ বৃদ্ধি করা এবং সুষ্ঠু পানি ব্যবস্থাপনার ও মাটির স্বাস্থ্য সুরক্ষা এবং উচ্চ ফলনশীল ফল এবং সবজি আবাদ সম্প্রসারণের মাধ্যমে ফসলে উৎপাদন কিভাবে বৃদ্ধি করা যায় সে সম্পর্কে তিনি অবহিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *