শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
জাকারিয়া হোসাইন
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধিঃ
প্রতিবেশ এনজিও কর্তৃক আয়োজিত দুই দিন ব্যাপী প্রশিক্ষণের আজ প্রথম দিন। প্রশিক্ষণের স্থান অগ্রদূত ফাউন্ডেশন রায়েন্দা বাজার। প্রথম দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব, শেখ মাহবুব হাসান, রেঞ্জ কর্মকর্তা, সহকারী বন সংরক্ষক, শরণখোলা রেঞ্জ, বাগেরহাট।

প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, জনাব, মদিনুল আহসান ও প্রতিবেশ এনজিওর খুলনা জেলা অফিসের প্রতিনিধি জনাব, শাহিন এবং শরণখোলা অফিসের কর্মকর্তা, কর্মচারী সহ্ সিএমসি,ভিটিআরটি, সিপিজির স্বেচ্ছাসেবক ২৫ জন।
প্রশিক্ষক মহোদয় দিনব্যাপী বন ব্যবহারে অপরাধ, শাস্তি আইনের ধারা নিয়ে আলোচনা করেন। সহ ব্যবস্থাপনা কি ও কেন? তাদের কাজ ও অভয়ারণ্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন।