মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন

শিরোনামঃ
মোবাইলে ভিডিও দেখে সফটওয়্যার তৈরি: চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার। চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল শোক সংবাদঃ জুলাই ও ৫ আগস্ট গণঅভ্যুত্থানের স্মরণে বাগেরহাট জেলা বিএনপির আলোচনা সভা রাজবাড়ীতে সরকারি স্কুলে তালা কেটে ল্যাপটপ চুরি সীমানা প্রাচীর নেই, নিরাপত্তাহীনতায় চলছে প্রাথমিক বিদ্যালয় নিরাপত্তা বেষ্টনী না থাকায় চুরি ও অসামাজিক কর্মকাণ্ডের ঝুঁকিতে ২৬৩ নং সরালিয়া বিশারীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের: অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে নতুন কুঁড়িতে চ্যাম্পিয়ন রংপুর অঞ্চলের স্ট্রাইকার কিসকুর পরিবারের পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

শরণখোলায় বর্ণিল আয়োজনে স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মসূচি পালন

 

মোঃ শাহীন হাওলাদার

শরণখোলা উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের উদ্যোগে তিন দিনব্যাপী ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন। পরে একটি
র‌্যালি বের হয়ে উপজেলা চত্বরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মেলায় এসে শেষ হয়। এ সময় অতিথিগন মেলার স্টল ঘুরে ঘুরে পরিদর্শন করেন।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরণখোলা থানার অফিসার ইনচার্জ এইচ,এম কামরুজ্জামান,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন,৪ নং সাউথখালী ইউনিয়নের চেয়ারম্যান ইমরান হোসেন রাজিব,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিরুল ইসলাম,থানা ইঞ্জিনিয়ার ফেরদৌস আলম,মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল হাই,সমাজ সেবা কর্মকর্তা আব্দুল্লাহ-আল ফয়সাল,বীর মুক্তিযোদ্ধা এম এ খালেক খান, হেমায়েত উদ্দিন বাদশাসহ প্রশাসনের কর্মকর্তাগন,জনপ্রতিনিধি,রাজনৈতিক নেতৃবৃন্দ,ফায়ার সার্ভিসের কর্মকর্তাগণ, সাংবাদিক,বিভিন্ন এনজিওর কর্মকর্তাগন এবং উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা কৃষি উদ্যোক্তাগণ।

তিনদিনের এ কৃষি মেলায় অসংখ্য প্রদর্শনী স্টলে বিভিন্ন প্রজাতির ফলফলাদি, গাছের চারা ও মাছচাষ এবং কৃষি উপকরণ প্রদর্শন করা হচ্ছে।

এর আগে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে জাতীয় স্থানীয় সরকার দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *