শুক্রবার, ১৫ মে ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
মোঃ শাহীন হাওলাদার
বাগেরহাটের শরণখোলা উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের নলবুনিয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দোকান,মালামাল ও মটরসাইকেল পুড়ে গেছে। মঙ্গলবার মধ্যেরাতে এ অগ্নিকাণ্ড ঘটে। পরে ফায়ার সার্ভিসের একটি টিম প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে দোকানে থাকা ৫ টি কোম্পানির বিভিন্ন পণ্য,দোকানে থাকা একটি মটর সাইকেল পুড়ে ছাই হয়ে গেছে।স্থানীয়রা জানান, নলবুনিয়া গ্রামের বাসিন্দা মোঃ ধলু হাওলাদারে ছেলে মোঃ রমজান হাওলাদারের দোকানে আগুন জ্বলতে দেখেন তারা। মুহূর্তের মধ্যে আগুন দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শরণখোলা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।আগুন নিয়ন্ত্রণে আসতে আসতে দোকানের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত রমজান হাওলাদার জানান তিনি পাঁচটি কোম্পানির ডিলার হিসেবে ওই দোকানে মালামাল রেখে বিভিন্ন বাজারে বিক্রি করতেন এবং বাসা বাজারের কাছাকাছি হওয়ায়। তিনি মোটরসাইকেলটিও দোকানে রেখে যান। এরপর তিনি শুনতে পান তার স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে। ব্যবসায়ী রমজানসহ সাধারণ মানুষ ধারণা করছেন পূর্ব শত্রুতার জেরে কেউ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। কে বা কারা এই আগুন দিয়েছে এর কোন তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। তিনি এখন অসহায় সকলের সহযোগিতা কামনা করেছেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত কুমার সিংহ জানান। সাংবাদিকদের মাধ্যমে তথ্যটি জেনেছি। ক্ষতিগ্রস্ত ব্যক্তি সহযোগিতার জন্য লিখিত আবেদন করলে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে সহযোগিতা করার চেষ্টা করা হবে।