বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:০৬ অপরাহ্ন

শিরোনামঃ
ওয়ান চাইল্ড ওয়ান ট্রি বৃক্ষরোপন ২০২৬ ইং আমাদের প্রত্যয়, শিশুশ্রম আর নয়’! শরণখোলায় পল্লী বিদ্যুতের ‘ভুতুড়ে’ বিলে দিশেহারা গ্রাহক: রিডিং ছাড়াই মনগড়া বিলের অভিযোগ মানবিক সাহায্যের আবেদন জানালেন পরিবার চন্দনাইশের এয়াকুব ক্যান্সারে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় পড়ে আছে ঘরে চন্দনাইশে একটি সেতুর দাবি বরমা ও মধ্যম চরতিবাসীর। ১৮৮০ সাল থেকে আয়ুর্বেদিক ওষুধে চলছে কার্যক্রম চন্দনাইশে প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে জোয়ারা পাগলা গারদ। চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ। চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল। চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন। চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ।

সরকারের দুঃশাসনে জনগণের ঈদ আনন্দ আজ ম্লান : সালাম

নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক আবদুস সালাম বলেছেন, আজ সাধারণ মানুষের কোনো ঈদ নেই। ঈদ মানেই আনন্দ। আর সরকার জনগণের সকল আনন্দ কেড়ে নিয়েছে। আওয়ামী লীগ সরকারের দঃশাসনে জনগণের ঈদ আজ ম্লান।

 

তিনি বলেন, সরকার আজকে দূর্নীতিবাজদের পক্ষ নিয়েছে। আর শোষিত হচ্ছে জনগণ। দেশের সম্পদ লুট করছে, অপরদিকে সাধারণ মানুষের নুন আনতে পান্তা ফুরায়। আজকে এই ঈদের সময়ও বিরোধী জোটের হাজার হাজার নেতাকর্মীদের অন্ধকার কারাগারে বন্দী রাখা হয়েছে।

 

বৃহস্পতিবার বিকালে কারাবন্দী শাহবাগ থানা বিএনপি নেতা ও ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন মিন্টু’র শাহবাগস্থ বাসভবনে গিয়ে তার পরিবারের সদস্যদের সান্ত্বনা ও সার্বিক খোঁজখবর নিতে যান ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতৃবৃন্দ।

 

সালাম বলেন, এই লুটেরা সরকার আজ দূর্নীতিবাজদের পক্ষে প্রকাশ্যে অবস্থান নিয়ে সাধারণ জনগণকে শোষণ করছে। এই আওয়ামী লীগের লুটেরা ব্যাংক, শেয়ার বাজার থেকে শুরু করে এমন কোনো জায়গা নেই যে তারা ছোবল মারেনি। তাদের বিষাক্ত ছোবলে আজ গোটা জাতি যন্ত্রণায় ভূগছে।

 

এসময় ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু বলেন, জেলে রেখে আন্দোলন স্তব্দ করা যাবে না। সারাদেশকেই এ সরকার কারাগারে পরিনত করেছে। আজকে সরকারের অনিয়মের বিরুদ্ধে, দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদ করলেই জেলে ঢুকানো হচ্ছে। অথচ, দূর্নীতিবাজ ও খুনীদের প্রকাশ্যে চলাফেরা করার ফ্রি লাইসেন্স দিয়েছে সরকার। সরকারের কাছে খুনী ও লুটেরাই প্রিয়। কারণ, এই দূর্নীতিবাজদের সমর্থনেই এরা আবারও ক্ষমতায় এসেছে। এ সরকার লুটেরাদের সরকার।

 

এসময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য এম হান্নান, শাহবাগ থানা বিএনপি নেতা রফিকুল ইসলাম স্বপন,২০ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহবায়ক আবু সুফিয়ান, মনিরুল ইসলাম টিটু, মোরশেদ আলমসহ শাহবাগ থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *