বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
মোবাইলে ভিডিও দেখে সফটওয়্যার তৈরি: চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার। চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল শোক সংবাদঃ জুলাই ও ৫ আগস্ট গণঅভ্যুত্থানের স্মরণে বাগেরহাট জেলা বিএনপির আলোচনা সভা রাজবাড়ীতে সরকারি স্কুলে তালা কেটে ল্যাপটপ চুরি সীমানা প্রাচীর নেই, নিরাপত্তাহীনতায় চলছে প্রাথমিক বিদ্যালয় নিরাপত্তা বেষ্টনী না থাকায় চুরি ও অসামাজিক কর্মকাণ্ডের ঝুঁকিতে ২৬৩ নং সরালিয়া বিশারীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের: অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে নতুন কুঁড়িতে চ্যাম্পিয়ন রংপুর অঞ্চলের স্ট্রাইকার কিসকুর পরিবারের পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

সাতক্ষীরায় জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার স্ক্রীনিং উন্নয়ন বিষয়ক সমন্বয়ক সভা

হাসান শাহরিয়ার রিপন, সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ

 

শনিবার সকাল ১০ টায় সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার স্ক্রীনিং উন্নয়ন বিষয়ক সমন্বয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

 

ইলেকট্রনিক ডাটা ট্রাকিংস জনসংখ্যা ভিত্তিক জরায়ু-মুখ ও স্ত ক্যান্সার স্কিনিং কর্মসূচি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে অনুষ্ঠিত সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক ডাঃ আ.ফ.ম রুহুল হক এমপি।

 

সভাপতিত্ব করেন স্বাস্থ্য বিভাগ খুলনার পরিচালক ড. মো. মনজুরুল মুরশিদ।

 

উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কমিউনিটি ক্লিনিক হেলথ এ্যাসিসট্যান্স ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এ.কে.এম নুরুন্নবী কবির। স্বাগত বক্তব্য রাখেন, সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ মো. আব্দুস সালাম।

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ডিজিএমই এর পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন বিভাগ) প্রফেসর ড. কাজী আফজালুর রহমান, সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ রুহুল কুদ্দুস, সাবেক অধ্যক্ষ ডাঃ কাজী হাবিবুর রহমান, পরিবার পরিকল্পনা বিভাগ খুলনা বিভাগীয় ইনচার্জ মো. আকিব উদ্দীন, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আমান উল্লাহ আল হাদী, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, সাতক্ষীরা মেডিকেল কলেজের গাইনী বিভাগের প্রধান প্রফেসর ডাক্তার শংকর প্রসাদ বিশ্বাস, সার্জারী বিভাগের প্রধান ডাঃ মোহাম্মদ শরিফুল ইসলাম, প্যাথলজী বিভাগের প্রধান ডাঃ রেবা দাস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শেখ মঈনুল ইসলাম মঈন, পুলিশ সুপার (ডিএসবি) আতিকুল ইসলাম, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ- পরিচালক ডাঃ গাজী বাশির আহমেদ, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ কুদরত-ই-খোদা।

 

এসময় বিভিন্ন বিষয়ের উপরে প্রস্তাব উপস্থাপনা করেন, ইপিসিবিসিএসপি এর প্রকল্প পরিচালক প্রফেসর আশরাফুন্নেছা, শেখ নাজিম উদ্দীন লিংকন, ডাঃ পুষ্পানঞ্জলী রায়, ডাঃ আহসানুল ইসলাম কল্লোল। এসময় সাতক্ষীরা জেলার সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন পর্যায়র কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *