বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

শিরোনামঃ
মোবাইলে ভিডিও দেখে সফটওয়্যার তৈরি: চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার। চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল শোক সংবাদঃ জুলাই ও ৫ আগস্ট গণঅভ্যুত্থানের স্মরণে বাগেরহাট জেলা বিএনপির আলোচনা সভা রাজবাড়ীতে সরকারি স্কুলে তালা কেটে ল্যাপটপ চুরি সীমানা প্রাচীর নেই, নিরাপত্তাহীনতায় চলছে প্রাথমিক বিদ্যালয় নিরাপত্তা বেষ্টনী না থাকায় চুরি ও অসামাজিক কর্মকাণ্ডের ঝুঁকিতে ২৬৩ নং সরালিয়া বিশারীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের: অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে নতুন কুঁড়িতে চ্যাম্পিয়ন রংপুর অঞ্চলের স্ট্রাইকার কিসকুর পরিবারের পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

সাতক্ষীরা দিবা-নৈশ কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীদের বিদায় সংবর্ধনা

 

আব্দুল্লাহ আল মামুন, সাতক্ষীরা:

সাতক্ষীরা দিবা-নৈশ কলেজ থেকে ২০২৩ সালে অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীদের বিদায় উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার ০৬/০৩/২৪ বেলা ১২টায় কলেজ মিলনায়তনে এই সংবর্ধনা প্রদান করা হয়। সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ এ কে এম সফিকুজ্জামান। প্রধান অতিথি ছিলেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও সাতক্ষীরা সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু। স্বাগত বক্তব্য প্রদান করেন কলেজের উপাধ্যক্ষ ময়নুল হাসান। বিদায়ী অতিথি ছিলেন কলেজ থেকে ২০২৩ সালে অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক অরবিন্দু কুমার মল্লিক, সহকারী অধ্যাপক মোছাঃ সাহিদা খাতুন, সহকারী অধ্যাপক মোঃ বেলাল গাজী, সহকারী অধ্যাপক মোঃ আমিনুর রহমান, প্রদর্শক সিরাজুল ইসলাম, প্রদর্শক সুরাজ কুমার সাহা, অফিস সহায়ক মোঃ হামিদুল হক। বক্তব্য রাখেন কলেজের শিক্ষক পরিষদের সাবেক সম্পাদক মোশতাক আহমেদ, শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক প্রদ্যুত কুমার বিশ্বাস, সহকারী অধ্যাপক দেব কুমার ঘোষ, সহকারী অধ্যাপক ফেরদৌসী বেগম, সহকারী অধ্যাপক তাহসিনা বেগম প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন কলেজের শিক্ষক তৈয়ব হাসান শামসুজ্জামান।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *