মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন

শিরোনামঃ
মোবাইলে ভিডিও দেখে সফটওয়্যার তৈরি: চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার। চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল শোক সংবাদঃ জুলাই ও ৫ আগস্ট গণঅভ্যুত্থানের স্মরণে বাগেরহাট জেলা বিএনপির আলোচনা সভা রাজবাড়ীতে সরকারি স্কুলে তালা কেটে ল্যাপটপ চুরি সীমানা প্রাচীর নেই, নিরাপত্তাহীনতায় চলছে প্রাথমিক বিদ্যালয় নিরাপত্তা বেষ্টনী না থাকায় চুরি ও অসামাজিক কর্মকাণ্ডের ঝুঁকিতে ২৬৩ নং সরালিয়া বিশারীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের: অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে নতুন কুঁড়িতে চ্যাম্পিয়ন রংপুর অঞ্চলের স্ট্রাইকার কিসকুর পরিবারের পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

সাতক্ষীরা দিবা-নৈশ কলেজ রোভার স্কাউট গ্রুপের স্কাউট ওন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আব্দুল্লাহ আল মামুন, সাতক্ষীরাঃ

সাতক্ষীরা দিবা-নৈশ কলেজ রোভার স্কাউট গ্রুপের আয়োজনে স্কাউট ওন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৪ রমজান বিকালে কলেজের রোভার ডেনে অনুষ্ঠিত স্কাউট ওন এর সভাপতিত্ব করেন রোভার নেতা প্রভাষক আব্দুল্লাহ আল মামুন।
প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ এ কে এম সফিকুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ ময়নুল হাসান, সাতক্ষীরা জেলার রোভার এর সম্পাদক এস এম আসাদুজ্জামান, কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান ডঃ মোঃ আবু তারিক, কলেজের গার্ল ইন রোভার নেতা সহকারী অধ্যাপক শোভারানী বড়ুয়া। অনুষ্ঠানে কলেজের রোভার স্কাউট গ্রুপের সদস্যদের পক্ষ থেকে কলেজের অধ্যক্ষ এ কে এম সফিকুজ্জামান স্যারের পবিত্র ওমরা পালন উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হয়। পরে ইফতার মাহফিলের কলেজের সিনিয়ার রোভার মেট ইমতি জামিল, রোভার মেট ইফতি জামিল, সাগরিকা আক্তার সেতু, মোঃ রহমতুল্লাহ, পারভেজ হোসেন, শামীম হোসেনসহ রোভার এবং গার্ল ইন রোভার গ্রুপের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন কলেজের রেড ক্রিসেন্ট ইউনিটের যুবনেতা কর্ণ বিশ্বাস কেডি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *