বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন

শিরোনামঃ
মোবাইলে ভিডিও দেখে সফটওয়্যার তৈরি: চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার। চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল শোক সংবাদঃ জুলাই ও ৫ আগস্ট গণঅভ্যুত্থানের স্মরণে বাগেরহাট জেলা বিএনপির আলোচনা সভা রাজবাড়ীতে সরকারি স্কুলে তালা কেটে ল্যাপটপ চুরি সীমানা প্রাচীর নেই, নিরাপত্তাহীনতায় চলছে প্রাথমিক বিদ্যালয় নিরাপত্তা বেষ্টনী না থাকায় চুরি ও অসামাজিক কর্মকাণ্ডের ঝুঁকিতে ২৬৩ নং সরালিয়া বিশারীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের: অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে নতুন কুঁড়িতে চ্যাম্পিয়ন রংপুর অঞ্চলের স্ট্রাইকার কিসকুর পরিবারের পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

সারাদেশ ব্যাপী অনাবৃষ্টির জন্য লালমনিরহাটে বিশেষ মোনাজাত

 

লাভলু শেখ লালমনিরহাট 

সারাদেশ ব্যাপী অনাবৃষ্টির জন্য লালমনিরহাটে ইস্তিস্কার নামাজ ও বিশেষ মোনাজাত অনুষ্টিত হয়েছে।
জানা গেছে, তীব্র দাবদাহ ও প্রচন্ড গরমে পুড়ছে লালমনিরহাটসহ সারাদেশ। জনজীবন বিপর্যস্ত। হুমকির মুখে বিভিন্ন ফসল ও পশুপাঁখির জীবন। এর থেকে পরিত্রাণের জন্য আল্লাহর কাছে বৃষ্টি চেয়ে তওবা, ইস্তিস্কার নামাজ ও দোয়া করেছে এলাকাবাসী। এ সময় অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে বিশেষ মোনাজাত করেছে মুসল্লিরা।
শুক্রবার ২৬ এপ্রিল সকাল ১০ টায় লালমনিরহাট সদর উপজেলার হারাটী ইউনিয়নের ঐতিহ্যবাহী কাজীর চওড়া উচ্চ বিদ্যালয় মাঠে ইস্তিস্কার নামাজ অনুষ্ঠিত হয়েছে। নামাজের ইমামতি ও দোয়া পরিচালনা করেন, লালমনিরহাটের ঐতিহ্যবাহী হাড়িভাঙ্গা জামে মসজিদের খতিব কারী মাওলানা মুফতি আব্দুল হান্নান। স্হানীয় তারুণ্য বর্ণিল সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ওই নামাজ অনুষ্ঠিত হয়। প্রায় ১ মাস ধরে লালমনিরহাটসহ সারাদেশে কোনো বৃষ্টি নেই। শ্যালো মেশিন দিয়ে পানি দিতে অবস্থা খারাপ। বিভিন্ন ফসল পোড়া যাচ্ছে। তাই আকাশের নিচে প্রথমে মুসল্লিরা পাপ মোচনের জন্য তওবা করেন। পরে সালাতুল ইস্তিস্কার নামাজ ও ২ হাত উল্টে ঘণ্টাব্যাপী দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় শত শত মুসল্লিরা আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য বিশেষ মোনাজাত করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *