শনিবার, ১৬ মে ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
মোড়েলগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি পদে আলোচনায় সাবেক আহ্বায়ক আবু সালেহ খান বাগেরহাট জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন – শহিদুল ইসলাম সোহাগ ক্যাম্প ন্যু-তে মহাকাব্যিক সমীকরণ: চিরশত্রুকে হারিয়েই কি শিরোপার রাজতিলক পরবে বার্সেলোনা? মা- এক অক্ষরের অনন্ত আশ্রয় একটি দেওয়াল, একটি সিদ্বান্ত স্বপ্ন ভেঙে দিলো শতাধিক পরিবারের। শরণখোলায় ভিজিএফ চাল বিতরণে অনিয়মের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন কার্ড ধারী জেলেরা। রাজশাহীতে ১০০০ পিচ ইয়াবা সহ যুবক গ্রেফতার আন্তর্জাতিক মে দিবসে মোরেলগঞ্জে শ্রমিক দলের উদ্যোগে বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভা মিরপুর রিয়েল এস্টেট ফোরামের পক্ষ থেকে সংরক্ষিত নারী আসনের সকল সংসদ সদস্যকে অভিনন্দন।

বাগেরহাটের, মোরেলগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

 

এস কে শফিকুল ইসলাম
মোরেলগঞ্জ (বাগেরহাট)

পৌর শহরের বয়রা তলা এলাকা থেকে উম্মি সাহা (২৯) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে ওই গৃহিনীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে প্রেরণ করেছেন থানা পুলিশ।

জানা গেছে, শহরের ৪নং ওয়ার্ডের বাসিন্দা শিব্বির তালুকদারের স্ত্রী উর্মি সাহা বুধবার ভোর রাতে নিজ বাড়িতে ঘরের সামনে একটি বড়ই গাছের সাথে শাড়ি পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সকালে বিছানায় স্ত্রীকে না দেখে তার স্বামী গৃহের দরজা খুলে দেখে স্ত্রী গাছের সাথে ঝুলে আছে। পরে তার ডাক চিৎকারে বাড়ির অন্য লোকজন ছুটে এসে থানা পুলিশকে সংবাদ দেয়। ঘটনাস্থল থেকে সকাল ৭ টার দিকে থানা পুলিশ ওই গৃহিনীর লাশ উদ্ধার করে বাগেরহাট মর্গে প্রেরণ করেন। নিহত উর্মি পার্শ্ববতী ভাইজোড়া গ্রামের সালেছ সাহার বড় মেয়ে। ৩ বছর পূর্বে শিব্বিরের সাথে তার বিবাহ হয়। তার খালেদ নামে চার মাসের একটি পুত্র সন্তান রয়েছে।

এদিকে নিহত ওই গৃহিনীর পিতা-মাতা স্বজনরা উর্মিকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ তুলেছেন তারা।

এ সম্পর্কে মোরেলগঞ্জ থানার ওসি মো. রাকিব হাসান বলেন, শহরের বয়রা তলা এলাকা থেকে এক গৃহিনীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাটে প্রেরণ করা হয়েছে। এ সংক্রান্ত একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। তবে, নিহতের স্বজনদের মৌখিক অভিযোগে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী শিব্বির তালুকদার তার ভাই শাহিন তালুকদারকে থানা নিয়ে আশা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *