শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন

শিরোনামঃ
মোড়েলগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি পদে আলোচনায় সাবেক আহ্বায়ক আবু সালেহ খান বাগেরহাট জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন – শহিদুল ইসলাম সোহাগ ক্যাম্প ন্যু-তে মহাকাব্যিক সমীকরণ: চিরশত্রুকে হারিয়েই কি শিরোপার রাজতিলক পরবে বার্সেলোনা? মা- এক অক্ষরের অনন্ত আশ্রয় একটি দেওয়াল, একটি সিদ্বান্ত স্বপ্ন ভেঙে দিলো শতাধিক পরিবারের। শরণখোলায় ভিজিএফ চাল বিতরণে অনিয়মের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন কার্ড ধারী জেলেরা। রাজশাহীতে ১০০০ পিচ ইয়াবা সহ যুবক গ্রেফতার আন্তর্জাতিক মে দিবসে মোরেলগঞ্জে শ্রমিক দলের উদ্যোগে বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভা মিরপুর রিয়েল এস্টেট ফোরামের পক্ষ থেকে সংরক্ষিত নারী আসনের সকল সংসদ সদস্যকে অভিনন্দন।

১৩০ টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

 

এস কে শফিকুল
মোরেলগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ

পবিত্র মাহে রমজান উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ১০নং হোগলাবুনিয়া ইউনিয়নের এতিমখানা বাজার এলাকায় নবজাগরণ সমাজকল্যাণ সংগঠনের উদ্যোগে ১৩০ টি অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

রবিবার (১লা মার্চ) বেলা ১১টায় রাসেল মাতুব্বর বাপ্পির সঞ্চালনায় নবজাগরণ সমাজকল্যাণ সংগঠনের উদ্যোগে এই ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে সংগঠনের সভাপতি মোঃ সাইদুর রহমান মাসুদ ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রিপন।

এসময় নবজাগরণ সমাজকল্যাণ সংগঠনের সভাপতি মোঃ সাইদুর রহমান মাসুদ বলেন, সমাজের অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের মুখে হাসি ফোটানোই এ কার্যক্রমের মূল লক্ষ্য। এ সময় প্রতিটি পরিবারের মাঝে প্রয়োজনীয় ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়।

সাধারণ সম্পাদক শফিকুল ইসরাম রিপন বলেন, পবিত্র রমজান মাসে সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন এবং এই মহতি কাজে যারা সহযোগিতা করেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান।

এছাড়াও বক্তব্য রাখেন, উপদেষ্টা রুহুল আমিন,লিটন তালুকদার,সদস্য আতিউর রহমান,এমদাদুর ফকির,আলমগীর খান, আসরাম ফরাজী,কবির ফরাজি, আহসান মাষ্টার,মাহামদুর
রহমান, জামাল মৃধা প্রমুখ।

এসময ইফতার সামগ্রী পেয়ে উপকারভোগীরা সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের উদ্যোগকে মহৎ ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *