শুক্রবার, ১৫ মে ২০২৬, ১০:১০ অপরাহ্ন

শিরোনামঃ
মোড়েলগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি পদে আলোচনায় সাবেক আহ্বায়ক আবু সালেহ খান বাগেরহাট জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন – শহিদুল ইসলাম সোহাগ ক্যাম্প ন্যু-তে মহাকাব্যিক সমীকরণ: চিরশত্রুকে হারিয়েই কি শিরোপার রাজতিলক পরবে বার্সেলোনা? মা- এক অক্ষরের অনন্ত আশ্রয় একটি দেওয়াল, একটি সিদ্বান্ত স্বপ্ন ভেঙে দিলো শতাধিক পরিবারের। শরণখোলায় ভিজিএফ চাল বিতরণে অনিয়মের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন কার্ড ধারী জেলেরা। রাজশাহীতে ১০০০ পিচ ইয়াবা সহ যুবক গ্রেফতার আন্তর্জাতিক মে দিবসে মোরেলগঞ্জে শ্রমিক দলের উদ্যোগে বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভা মিরপুর রিয়েল এস্টেট ফোরামের পক্ষ থেকে সংরক্ষিত নারী আসনের সকল সংসদ সদস্যকে অভিনন্দন।

ঠাকুরগাঁওয়ে ঈদুল ফিতরের ১৩ বস্তা চাল ব্যবসায়ীর গুদাম থেকে উদ্ধার করেছেন নির্বাহী কর্মকর্তা ।

 

মোঃ মজিবর রহমান শেখ,

ঠাকুরগাঁও জেলাপ্রতিনিধি,,

ঠাকুরগাঁওয়ে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দরিদ্র মানুষদের মধ্যে বিতরণের ভিজিএফের ১৩ বস্তা চাল এক ব্যবসায়ীর গুদাম থেকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার আখানগর ইউনিয়নের ভেলারহাট মধ্য ঝাড়গাঁও এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মেসার্স মেহেদী হাসকিং মিলের গুদামঘর থেকে খাদ্য অধিদপ্তরের নাম সংযুক্ত ১৩ বস্তা চাল উদ্ধার করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেলায়েত হোসেন ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আলাউদ্দিন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার আখানগর ইউনিয়নে এক হাজার ৫৬৫ জন দরিদ্রের মাঝে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়। তবে তথ্য ছিল বিতরণ শেষ হলেও ভিজিএফের চাল মজুত রয়েছে ইউনিয়ন পরিষদের পাশের একটি গুদামে। পরে সেখানে ছুটে যান গণমাধ্যমকর্মীরা। সত্যতা পেয়ে খবর দেওয়া হয় প্রশাসনের কর্মকর্তাদের। পরে ঐ ইউনিয়নের ভেলারহাট বাজারে ছুটে যান এসিল্যান্ড ও ইউএনও। এ সময় ঐ গুদাম থেকে খাদ্য অধিদপ্তরের ১৩ বস্তা চাল উদ্ধার করেন তারা। পরে চালের বস্তাগুলো ইউনিয়ন পরিষদে নিয়ে আসা হয়। এ সময় চাল ব্যবসায়ী মুসলিম উদ্দিন বলেন, কার্ডধারীরা তার কাছে এসব চাল বিক্রি করেছেন। সে গুলোই গুদামে রাখা হয়েছে। এখানে তার কোনো দোষ নেই বলে জানান তিনি। এ বিষয়ে আখানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রোমান বাদশা বলেন, তিনজন কার্ডধারীকে একটি বস্তা দেওয়া হয়। যেহেতু ভিজিএফের চালগুলো খাওয়ার অনুপযোগী, স্বাভাবিকভাবেই তারা এগুলো বিক্রি করতে পারেন। চালগুলো উদ্ধার করে পরিষদে রাখা হয়েছে। প্রশাসন এ বিষয়ে পদক্ষেপ নেবে। ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন, এসব চাল ব্যবসায়ী মুসলিম উদ্দিন কীভাবে কিনেছেন তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *