শনিবার, ১৬ মে ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন

শিরোনামঃ
মোড়েলগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি পদে আলোচনায় সাবেক আহ্বায়ক আবু সালেহ খান বাগেরহাট জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন – শহিদুল ইসলাম সোহাগ ক্যাম্প ন্যু-তে মহাকাব্যিক সমীকরণ: চিরশত্রুকে হারিয়েই কি শিরোপার রাজতিলক পরবে বার্সেলোনা? মা- এক অক্ষরের অনন্ত আশ্রয় একটি দেওয়াল, একটি সিদ্বান্ত স্বপ্ন ভেঙে দিলো শতাধিক পরিবারের। শরণখোলায় ভিজিএফ চাল বিতরণে অনিয়মের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন কার্ড ধারী জেলেরা। রাজশাহীতে ১০০০ পিচ ইয়াবা সহ যুবক গ্রেফতার আন্তর্জাতিক মে দিবসে মোরেলগঞ্জে শ্রমিক দলের উদ্যোগে বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভা মিরপুর রিয়েল এস্টেট ফোরামের পক্ষ থেকে সংরক্ষিত নারী আসনের সকল সংসদ সদস্যকে অভিনন্দন।

চন্দনাইশে বৌদ্ধ পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নিবু বড়ুয়ার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন 

এস.এম.জাকির,

চন্দনাইশ,(চট্টগ্রাম)

 

চট্টগ্রামে চন্দনাইশ বৌদ্ধ সম্প্রদায়ের উদ্যোগে দক্ষিণ জেলা কৃষকলীগের সদস্য ও চন্দনাইশ বৌদ্ধ পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজ সেবক নিবু বড়ুয়াকে একজন উপজেলা চেয়ারম্যান প্রার্থীর সমর্থক খাঁনদীঘি স্কুলের সামনে রাস্তায় রাতের আঁধারে সশস্ত্র বরবর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

গতকাল ১৯ মে বিকেলে উপজেলা সদরে কানাইমাদারী জ্ঞানদয় বিহারের সভাপতি প্রকৃত রঞ্জন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, চন্দনাইশ বৌদ্ধ পরিষদের সমাজকল্যান সম্পাদক প্রসেনজিৎ বড়ুয়া, বৌদ্ধ পরিষদের সদস্য অমর চৌধুরী, সুমন বড়ুয়া, প্রাশান্ত বড়ুয়া, প্রান্ত বড়ুয়া, অনিক বড়ুয়া, অনয় বড়ুয়া, চয়ন বড়ুয়া, রিয়াল বড়ুয়া, বিল্লাস বড়ুয়া, স্বপন বড়ুয়া, রতন বড়ুয়া, স্বপন বড়ুয়া, উজ্জ্বল বড়ুয়া, আশিিষ বড়ুয়া, সুমন বড়ুয়া প্রমুখ।

বক্তারা বলেন, নির্বাচন আসলেই বৌদ্ধ সম্প্রদায়ের উপর কোন না কোনভাবে আক্রমণ চালাই বিভিন্ন প্রার্থীর সমর্থকরা। গতকাল সাংগঠনিক কাজে যাওয়ার পথে দক্ষিণ জেলা কৃষক লীগের সদস্য ও চন্দনাইশ বৌদ্ধ পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক বাবু নিবু বড়ুয়ার উপর   উপজেলা চেয়ারম্যান প্রার্থী আবু আহমেদ চৌধুরী জুনূর সমর্থ্যকেরা রাতের আঁধারে সশস্ত্র বর্বর হামলা চালায়। আমরা বৌদ্ধ সম্পাদয় মাননীয় প্রধানমন্ত্রী ও চন্দনাইশ প্রশাসনের কাছে দোষীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *