বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন

শিরোনামঃ
চন্দনাইশ থানা পুলিশের অভিযানে চোলাই মদ সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার। বাগেরহাটে অস্বচ্ছল রোগী ও প্রতিষ্ঠানে জেলা পরিষদের সহায়তা উপকূলে কিশোরী-নারীর স্বাস্থ্যঝুঁকি নিয়ে সচেতনতা মোংলা-রামপালের নদীভাঙন এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী সুন্দরবনে ট্রলারসহ ৫ জেলেকে অপহরণ গোয়ালন্দে যুবককে গলা কেটে হত্যা চন্দনাইশ জোয়ারা বি.সি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে ড. সুব্রত বড়ুয়া সুশিক্ষার জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার অপরিহার্য চন্দনাইশ থানা পুলিশের অভিযানে হত্যা মামলা সহ ৩ আসামী গ্রেফতার। মোবাইলে ভিডিও দেখে সফটওয়্যার তৈরি: চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার।

ঠাকুরগাঁওয়ের অটোবাইকের ধাক্কায় শিশু নিহত

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,ঠাকুরগাঁও সদর উপজেলা ভূল্লীতে ব্যাটারিচালিত অটোবাইকের ধাক্কায় আব্দুল্লাহ আল মামুন নামের এক শিশু নিহত হয়েছে। রবিবার (২ জুন) দুপুরে ভূল্লী থানার ভূল্লী-পাঁচপীর সড়কের সিংগিয়া কলোনীপাড়া নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ আল মামুন সিংগিয়া কলোনীপাড়া গ্রামের রবিউল ইসলামের ছেলে। ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দীন এ সব তথ্য নিশ্চিত করে জানান, দুপুরে নিজ বাড়ির থেকে পাশ্বের বাড়িতে যাওয়ার জন্য সড়ক পার হচ্ছিল শিশুটি। এ সময় একটি ব্যাটারিচালিত অটোবাইক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। মরদেহটি উদ্ধার করা হয়েছে। অটোবাইকটি আটক করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *