শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন

শিরোনামঃ
মোড়েলগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি পদে আলোচনায় সাবেক আহ্বায়ক আবু সালেহ খান বাগেরহাট জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন – শহিদুল ইসলাম সোহাগ ক্যাম্প ন্যু-তে মহাকাব্যিক সমীকরণ: চিরশত্রুকে হারিয়েই কি শিরোপার রাজতিলক পরবে বার্সেলোনা? মা- এক অক্ষরের অনন্ত আশ্রয় একটি দেওয়াল, একটি সিদ্বান্ত স্বপ্ন ভেঙে দিলো শতাধিক পরিবারের। শরণখোলায় ভিজিএফ চাল বিতরণে অনিয়মের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন কার্ড ধারী জেলেরা। রাজশাহীতে ১০০০ পিচ ইয়াবা সহ যুবক গ্রেফতার আন্তর্জাতিক মে দিবসে মোরেলগঞ্জে শ্রমিক দলের উদ্যোগে বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভা মিরপুর রিয়েল এস্টেট ফোরামের পক্ষ থেকে সংরক্ষিত নারী আসনের সকল সংসদ সদস্যকে অভিনন্দন।

ঠাকুরগাঁওয়ে হরিপুরে পশুর হাটে অতিরিক্ত টোল আদায়ের কারণে ১ লক্ষ টাকা অর্থ দন্ড

 

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ঐতিহ্যবাহী যাদুরানি পশুর হাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ উঠে । যাদুরানী হাটে টোল আদায়ের মূল্য তালিকা টাঙানো বাধ্যতামূলক থাকলেও কিন্তু হাটে কোথাও মূল্য তালিকা টাঙানো হয়নি।

৪ জুন মঙ্গলবার দুপুর ১২টার সময় যাদুরানি পশু হাটে সরেজমিনে গিয়ে দেখা যায়, গরু প্রতি ২৩০ টাকা হারে টোল আদায় করার নিয়ম থাকলেও হাট ইজারাদার তার খুশিমতো নিচ্ছে ৫০০ টাকা এবং ছাগলের ৯০ টাকা নেওয়ার নিয়ম থাকলেও নেওয়া হচ্ছিল ১৮০ টাকা। দহগাও গ্রামের শরিফুল ইসলাম বলেন, আমি গরু ক্রয় করেছি এবং আমার নিকট ৫০০ টাকা নিয়েছে ও শিংহাড়ী গ্রামের মজিবর বলেন, আমি একটা ছাগল ক্রয় করেছি আমার নিকট ১৮০ টাকা নিলো। প্রতিবাদ করলাম, কিছু করতে পারি নাই।

ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, পশু কেনা-বেচার যাদুরানি হাটে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে, এ-কারণে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার হচ্ছে। ইতিপূর্বে বিভিন্ন প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়া অতিরিক্ত হাসিল বা টোল আদায় বিষয়ে সংবাদ প্রকাশিত হওয়ার কারণে ৪ জুন মঙ্গলবার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও হরিপুর উপজেলা ভূমি কমিশনার অতিরিক্ত টোল বা হাসিলা আদায় করার অভিযোগে যাদুরানী হাটে অভিযান চালায় এবং এ সময় শত শত গরু ক্রেতাগণ নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নিকট অভিযোগ তুলে ধরেন। ক্রেতাদের আশ্বস্ত করে বলেন, ইজারাদার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও হরিপুর উপজেলা ভূমি কমিশনার , ভ্রাম্যমাণ আদালত আইন অনুযায়ী হাট ইজারাদারকে অতিরিক্ত হাসিল বা টোল আদায় এর কারণে ১ লক্ষ টাকা অর্থ দন্ড করে এবং হাটের মূল্য তালিকা টাঙানো নির্দেশ প্রদান করে সতর্ক করা হয়।

অতিরিক্ত হাসিল বা টোল আদায় বিষয়ে হাট ইজারাদার কে মুঠোফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি। গত বছর অতিরিক্ত হাসিল বা টোল আদায় করার কারণে ৩০ হাজার টাকা অর্থ দন্ড করা হলেও থেমে নেই অতিরিক্ত হাসিল বা টোল আদায়।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *