মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

শিরোনামঃ
বাগেরহাটে অস্বচ্ছল রোগী ও প্রতিষ্ঠানে জেলা পরিষদের সহায়তা উপকূলে কিশোরী-নারীর স্বাস্থ্যঝুঁকি নিয়ে সচেতনতা মোংলা-রামপালের নদীভাঙন এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী সুন্দরবনে ট্রলারসহ ৫ জেলেকে অপহরণ গোয়ালন্দে যুবককে গলা কেটে হত্যা চন্দনাইশ জোয়ারা বি.সি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে ড. সুব্রত বড়ুয়া সুশিক্ষার জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার অপরিহার্য চন্দনাইশ থানা পুলিশের অভিযানে হত্যা মামলা সহ ৩ আসামী গ্রেফতার। মোবাইলে ভিডিও দেখে সফটওয়্যার তৈরি: চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার। চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে নকল সোনা বিক্রি করতে এসে মহিলা আটক

 

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ঐতিহ্যবাহী লাহিড়ী হাটের অপু জুয়েলার্সে নকল সোনা বিক্রি করতে এসে আটক হয়, নাজমা বেগম (৪২) নামের দুই সন্তানের জননী এক মহিলা।

আপু জুয়েলার্সের স্বত্বাধিকারী নন্দ কুমার বনিক জানান, বৃহস্পতিবার (৬ জুন) দুপুর ২ টায় এক মহিলা আমার জুয়েলারী দোকানে নাজমা নামে এক মহিলা একটি সোনার আংঠি বিক্রি করতে আসেন।

সেই সময় ঐ সোনার আংঠিটি আমার সন্দেহ হয়। পরে কষ্টি পাথরে যাচাই করে নকল সোনা ধরা পরে। বালিয়াডাঙ্গী থানার পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে ঐ মহিলাকে জিজ্ঞাসাবাদ করলে তার নাম নাজমা বেগম এবং যশোর জেলার কিশবপুর থানার যাতপুর চাচড়া খামারপাড়া গ্রামের সেলিম হোসেনের স্ত্রী।

তিনি আরো বলেন, আমাকে রেখে আমার স্বামী দ্বিতীয় বিয়ে করে ঢাকায় অবস্থান করে। পরে পুলিশ স্থানীয় চাড়োল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দীলিপ কুমার চ্যাটার্জী বাবুর উপস্থিতিতে ঐ মহিলাকে নিজ জিম্মায় ছেড়ে দেন। এই ঘটনায় লাহিড়ী বাজারে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। তবে আটক হওয়া মহিলার নাম ও পরিচয় সঠিক কিনা তা জানা যায়নি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *