বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন

শিরোনামঃ
স্ত্রী কবরে, স্বামী কারাগারে: শরণখোলায় গৃহবধূর মৃত্যুকে ঘিরে আত্মহত্যা প্ররোচনার মামলা চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল নির্বাহী প্রকৌশলীর নির্দেশ উপেক্ষিত চন্দনাইশ দোহাজারীতে হাজারী টাওয়ারের সামনে সওজ বিভাগের জায়গায় লিফট স্থাপন কাজ চলমান স্কুলের ডিম খেয়ে ১১ শিক্ষার্থী অসুস্থ। সরকারি হসপিটালে চিকিৎসা না দিয়ে প্রাইভেট চিকিৎসা দেয়া নিয়ে জনগণের প্রশ্ন? ওয়ান চাইল্ড ওয়ান ট্রি বৃক্ষরোপন ২০২৬ ইং আমাদের প্রত্যয়, শিশুশ্রম আর নয়’! শরণখোলায় পল্লী বিদ্যুতের ‘ভুতুড়ে’ বিলে দিশেহারা গ্রাহক: রিডিং ছাড়াই মনগড়া বিলের অভিযোগ মানবিক সাহায্যের আবেদন জানালেন পরিবার চন্দনাইশের এয়াকুব ক্যান্সারে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় পড়ে আছে ঘরে চন্দনাইশে একটি সেতুর দাবি বরমা ও মধ্যম চরতিবাসীর। ১৮৮০ সাল থেকে আয়ুর্বেদিক ওষুধে চলছে কার্যক্রম চন্দনাইশে প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে জোয়ারা পাগলা গারদ।

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈল নেকমরদ হাটে অতিরিক্ত টোল আদায়ের দায়ে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা 

 

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল নেকমরদ পশুর হাটে আবারো অতিরিক্ত টোল আদায়ের দায়ে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (১৬ জুন) দুপুরে রানীশংকৈল উপজেলার নেকমরদ পশুর হাটে এ আদালত পরিচালনা করেন রানীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রকিবুল হাসান।

জানা গেছে, হাটবাজারে গরু প্রতি ২৩০ টাকা ও ছাগল প্রতি ৯০ টাকা টোল আদায়ের সরকারি নিয়ম থাকলেও হাট ইজারাদার তা না মেনে ইচ্ছেমতো গরু প্রতি ৫৫০ টাকা ও ছাগল প্রতি ২০০ টাকা টোল আদায় করছিলেন। ঐ হাটে সরেজমিনে গিয়ে ইউএনও অভিযোগের সত্যতা পান। এর প্রেক্ষিতে তিনি হাট ইজারাদারকে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করেন। এ ব্যাপারে ইউএনও রকিবুল হাসান মুঠোফোনে বলেন, সরকারি বিধি মোতাবেক নির্ধারিত টোল আদায় না করে, অতিরিক্ত টোল আদায়ের দায়ে নেকমরদ হাট ইজারাদারকে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে মর্মেও ইউএনও জানান। প্রসঙ্গত, ইতিপূর্বে ঐ হাটে একই কারণে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *