বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
ওয়ান চাইল্ড ওয়ান ট্রি বৃক্ষরোপন ২০২৬ ইং আমাদের প্রত্যয়, শিশুশ্রম আর নয়’! শরণখোলায় পল্লী বিদ্যুতের ‘ভুতুড়ে’ বিলে দিশেহারা গ্রাহক: রিডিং ছাড়াই মনগড়া বিলের অভিযোগ মানবিক সাহায্যের আবেদন জানালেন পরিবার চন্দনাইশের এয়াকুব ক্যান্সারে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় পড়ে আছে ঘরে চন্দনাইশে একটি সেতুর দাবি বরমা ও মধ্যম চরতিবাসীর। ১৮৮০ সাল থেকে আয়ুর্বেদিক ওষুধে চলছে কার্যক্রম চন্দনাইশে প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে জোয়ারা পাগলা গারদ। চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ। চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল। চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন। চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ।

নিয়ামতপুরে ভটভটি উল্টে ২ গরু ব্যবসায়ী নিহত

নওগাঁর নিয়ামতপুরে ভটভটি উল্টে দুই গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার (৮ জুলাই) দুপুর ১টায় নিয়ামতপুর-টিএলবি বোডে শাংশৈল নামক স্থানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন।নিহতরা হলেন- নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের চৌরাপাড়া গ্রামের তরিকুল ইসলামের ছেলে শামীম (৩৮) ও একই ইউনিয়নের দামপুরা গ্রামের মনছের আলীর ছেলে শরিফুল ইসলাম (৫২)।  আহতরা হলেন উপজেলার রসুলপুর ইউনিয়নের দামপুরা রাজবংশীপাড়ার আজিজুর রহমানের ছেলে তারেক (২৩), তার ভাই সিজান (১৮), বেলাল হাজির ছেলে মতিউর রহমান, জমশেদ আলীর ছেলে এনামুল হক, ফজলুল হকের ছেলে মোস্তফা।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের দামপুরা থেকে ছাতড়া গরুর হাটে গরু ক্রয়ের উদ্দেশ্যে যাওয়ার পথে একটি স্টিয়ারিং (ভুটভুটি) নিয়ামতপুর-টিএলবি রোডে শাংশৈল হাটের কয়েকশ গজ উত্তরে একটি কালভার্টের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে রাস্তার নিচে পড়ে গেলে ঘটনাস্থলে শরিফুল ইসলাম ও নিয়ামতপুর হাসপাতালে শামীম নামে আরেকজন মারা যান। ৭ জনকে গুরুতর আহত অবস্থায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করে নিয়ামতপুর থানার ওসি আল মাহমুদ বলেন, সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। নিহতদের বিষয়ে এ রির্পোট লিখা পর্যন্ত আইনগত পক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *