সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
মোবাইলে ভিডিও দেখে সফটওয়্যার তৈরি: চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার। চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল শোক সংবাদঃ জুলাই ও ৫ আগস্ট গণঅভ্যুত্থানের স্মরণে বাগেরহাট জেলা বিএনপির আলোচনা সভা রাজবাড়ীতে সরকারি স্কুলে তালা কেটে ল্যাপটপ চুরি সীমানা প্রাচীর নেই, নিরাপত্তাহীনতায় চলছে প্রাথমিক বিদ্যালয় নিরাপত্তা বেষ্টনী না থাকায় চুরি ও অসামাজিক কর্মকাণ্ডের ঝুঁকিতে ২৬৩ নং সরালিয়া বিশারীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের: অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে নতুন কুঁড়িতে চ্যাম্পিয়ন রংপুর অঞ্চলের স্ট্রাইকার কিসকুর পরিবারের পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

তারেক রহমানের ১৭ তম কারামুক্তি দিবসে আদাবরে দোয়া ও আলোচনাসভায়- টেক ব্যাক বাংলাদেশই ছিল বৈষম্যমুক্ত বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা

নিজস্ব প্রতিবেদক:

তারেক রহমানের “টেক ব্যাক বাংলাদেশ” ছিল বৈষম্যমুক্ত বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা উল্লেখ করে ঢাকা মহানগর উত্তর বিএনপির আদাবর থানা বিএনপির যুগ্ম আহবায়ক মনোয়ার হাসান জীবন বলেছেন, শেখ মজিবুর রহমান যখন বাংলাদেশে একনায়কতান্ত্রিক বাকশাল করেছিলেন,এরপর তার মেয়ে শেখ হাসিনা দেশে যে অফুরন্ত ক্ষতি করেছেন।
তা পূরণ করার ওয়াদা নিয়ে তারেক রহমান টেক ব্যাক বাংলাদেশ দিতে চেয়েছিলেন।

তিনি বলেন, সেটা কোন বাংলাদেশ ছিল? বৈষম্যবিরোধী। একটা রাষ্ট্রের নীচ থেকে উপর পর্যন্ত সকল শ্রেনী পেশার মানুষের থাকবে সমান অধিকার। সেটাকে পুঁজি করে আপনাদের দেখা ছাত্রজনতার গণআন্দোলনের রক্তিম বিজয়। বৈষম্যবিরোধী এই আন্দোলনই রুপ নিয়েছিল তারেক রহমানের এক দফা টেক ব্যাক বাংলাদেশ।

বিএনপির এই নেতা বলেন, সেই ছাত্র জনতার বিশাল রক্ত স্রোত ও সারি সারি লাশের বিনিময়ে গত ৫ আগষ্ট স্বৈরাচারীনী শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছিল।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর ১৭ তম কারামুক্তি দিবসে ঢাকা মহানগর উত্তর আদাবরে স্হানীয় বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ উপলক্ষ্যে আদাবরের নবীনগর হাউজিং এ আজ ৩ রা সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে বেগম খালেদা জিয়া’র রোগ মুক্তি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা, বন্যাদুর্গত মানুষের কষ্ট লাঘব এবং বৈষম্য বিরোধী গণআন্দোলনে নিহতদের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

বিএনপি নেতা আবু মিয়ার সভাপতিত্বে ও মহিমুল হাসান শিপলু সঞ্চালনায় স্হানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এর আগে বিএনপি নেতা মনোয়ার হাসান জীবন গত বৈষম্যবিরোধী ছাত্র জনতার গণআন্দোলনে নিহত আদাবর থানার ১০০ নং ওয়ার্ড বিএনপি কর্মী মোঃ জসীম উদ্দিন এর আদাবরস্হ শ্যামলী হাউজিং এর বাসভবনে গিয়ে তার সহধর্মিণীর সাথে দেখা করে পারিবারের খোজ খবর নেন ও আর্থিকভাবে সহায়তা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *