মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন

শিরোনামঃ
মোবাইলে ভিডিও দেখে সফটওয়্যার তৈরি: চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার। চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল শোক সংবাদঃ জুলাই ও ৫ আগস্ট গণঅভ্যুত্থানের স্মরণে বাগেরহাট জেলা বিএনপির আলোচনা সভা রাজবাড়ীতে সরকারি স্কুলে তালা কেটে ল্যাপটপ চুরি সীমানা প্রাচীর নেই, নিরাপত্তাহীনতায় চলছে প্রাথমিক বিদ্যালয় নিরাপত্তা বেষ্টনী না থাকায় চুরি ও অসামাজিক কর্মকাণ্ডের ঝুঁকিতে ২৬৩ নং সরালিয়া বিশারীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের: অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে নতুন কুঁড়িতে চ্যাম্পিয়ন রংপুর অঞ্চলের স্ট্রাইকার কিসকুর পরিবারের পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

বসন্ত ও ভালোবাসার রঙে রঙিন খুলনা বিশ্ববিদ্যালয়

নুসরাত সুলতানা, খুবি প্রতিনিধি: বসন্তকে নিয়ে বাঙালির কৌতূহলের শেষ নেই। বসন্তকে নিয়ে আবেগ তাড়িত বাঙালি- কবি- সাহিত্যিকরা লিখেছেন অনন্য অসাধারণ সব গান-কবিতা।   বসন্তের গানে মাতোয়ারা বাঙালির কণ্ঠে উঠে বসন্ত বন্দনা-

 

‘বাতাসে বহিছে প্রেম নয়নে লাগিল নেশা/ কারা যে ডাকিল পিছু বসন্ত এসে গেছে…..!

 

খুলনা বিশ্ববিদ্যালয়ে বাংলা ডিসিপ্লিনের উদ্যোগে অদম্য বাংলা প্রাঙ্গণে নানা আয়োজনের মধ্য দিয়ে বসন্তকে বরণ করা হয়। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ও বহিরাগতদের পাদচারণায় ক্যাম্পাস মুখরিত হয়ে ওঠে। সংগীত, নৃত্য, আবৃত্তিসহ হরেক রকমের আয়োজনে বসন্তের আবেশ ছড়িয়ে পড়ে মানুষের মাঝে।

 

মেয়েদের পরনে লাল, হলুদ ও বাসন্তী রঙের শাড়ি। মাথায় গোলাপ, বেলি, কপালে টিপ, হাতে চুড়ি, পায়ে নূপুর, খোঁপায় লাল টকটকে চন্দ্রমল্লিকা, বেণীতে গোঁজানো রজনীগন্ধা। বাহারি ফুলে সেজেগুজে এসেছিল তরুণীরা। আর ছেলেরা লাল, হলুদ সাদা পাঞ্জাবী পরে যোগ দিয়েছে বসন্তবরণের বিভিন্ন আয়োজনে।

 

উপস্থিত দর্শনার্থী লামিয়া আক্তার বলেন, বসন্ত আমাদের প্রাণের উৎসব। একই দিনে ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস হওয়ায় দিনটি আরও বেশি উপভোগ করছি।”“সকালে উঠেই এখানে চলে এসেছি বসন্ত উৎসব দেখতে। এরপর বইমেলায় যাব। বসন্তের প্রথম দিনটি সারা দিন উপভোগ করব।”

 

সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের শিক্ষার্থী ফারিহা সুলতানা বলেন

বসন্ত উৎসব উদযাপন আমাদের সংস্কৃতির সাথে ওতোপ্রোতভাবে জড়িত৷ বসন্তে আমরা প্রিয়জনের সাথে সারাদিন বাইরে ঘোরাঘুরি করতেই পছন্দ করি৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *