মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন

শিরোনামঃ
মোবাইলে ভিডিও দেখে সফটওয়্যার তৈরি: চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার। চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল শোক সংবাদঃ জুলাই ও ৫ আগস্ট গণঅভ্যুত্থানের স্মরণে বাগেরহাট জেলা বিএনপির আলোচনা সভা রাজবাড়ীতে সরকারি স্কুলে তালা কেটে ল্যাপটপ চুরি সীমানা প্রাচীর নেই, নিরাপত্তাহীনতায় চলছে প্রাথমিক বিদ্যালয় নিরাপত্তা বেষ্টনী না থাকায় চুরি ও অসামাজিক কর্মকাণ্ডের ঝুঁকিতে ২৬৩ নং সরালিয়া বিশারীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের: অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে নতুন কুঁড়িতে চ্যাম্পিয়ন রংপুর অঞ্চলের স্ট্রাইকার কিসকুর পরিবারের পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

খুবিতে ইকো-গাইড পর্যটন শিল্পে কর্মসংস্থানের সুযোগ শীর্ষক কর্মশালা

খুবি প্রতিনিধি- খুলনা বিশ্ববিদ্যালয়ে‘ইকো-গাইড: পর্যটন শিল্পে কর্মসংস্থানের সুযোগ’ শীর্ষক অর্ধদিবস কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এর সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব বেগম নাসরীন জাহান এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। কর্মশালায় প্রধান আলোচক ছিলেন বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ ওয়াসিউল ইসলাম।

কর্মশালার উদ্বোধনী সেশনে বক্তারা বলেন, ‘গার্মেন্টস খাতের পর বাংলাদেশের আরেকটি সম্ভাবনায় খাত হতে পারে পর্যটন। তরুণ প্রজন্মের জন্য ব্যাপক কর্মসংস্থানের ক্ষেত্র হতে পারে এ খাত।’ সুন্দরবনকেন্দ্রিক পর্যটনের ক্ষেত্রে সবার আগে জীববৈচিত্র্য রক্ষার দিকে গুরুত্বারোপ করেন বক্তারা। এক্ষেত্রে যাতে গহিন বনে জনসাধারণের প্রবেশের অনুমতি দেওয়া বন্ধ করা যায়, সে বিষয়ে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন।

কর্মশালায় বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী ও খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দো। স্বাগত বক্তৃতা করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (পর্যটন) মোঃ আতাউর রহমান এনডিসি। সভাপতিত্ব করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত।

পরে কর্মশালার প্যানেল ডিসকাশন অনুষ্ঠিত হয়। এ পর্বে আলোচনা করেন ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব সুন্দরবন (টোয়াস) এর সাধারণ সম্পাদক এম. নাজমুল আজম ডেভিড, পুগমার্ক ট্যুরস এন্ড ট্রাভেলস এর সিনিয়র ইকো-গাইড মোঃ নজরুল ইসলাম বাচ্চু, ঢাকা সিটি ট্যুরস এর সিনিয়র ইকো-গাইড সারওয়ার জাহান মিঠু, অ্যারেঞ্জার ট্যুরস এন্ড ট্রাভেলস এর ইকো-গাইড আল-আমিন হোসেন আনাস এবং পপুলার ট্যুরস এন্ড ট্রেড এর ইকো-গাইড এক্সপার্ট শুরাজ মাহমুদ (ফারদিন)।

এ কর্মশালায় খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থী, ইনস্টিটিউট ফর ইন্টিগ্রেটেড স্টাডিজ অন দ্য সুন্দরবনস অ্যান্ড কোস্টাল ইকোসিস্টেম (আইআইএসএসসিই) এর শিক্ষক ও কর্মকর্তা এবং বিভিন্ন ট্যুর অপারেটর প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *