মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
মোবাইলে ভিডিও দেখে সফটওয়্যার তৈরি: চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার। চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল শোক সংবাদঃ জুলাই ও ৫ আগস্ট গণঅভ্যুত্থানের স্মরণে বাগেরহাট জেলা বিএনপির আলোচনা সভা রাজবাড়ীতে সরকারি স্কুলে তালা কেটে ল্যাপটপ চুরি সীমানা প্রাচীর নেই, নিরাপত্তাহীনতায় চলছে প্রাথমিক বিদ্যালয় নিরাপত্তা বেষ্টনী না থাকায় চুরি ও অসামাজিক কর্মকাণ্ডের ঝুঁকিতে ২৬৩ নং সরালিয়া বিশারীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের: অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে নতুন কুঁড়িতে চ্যাম্পিয়ন রংপুর অঞ্চলের স্ট্রাইকার কিসকুর পরিবারের পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

খুবিসাসের উদ্যোগে ইফতার মাহফিল ও পেশাগত দক্ষতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

খুবি প্রতিনিধি- খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির উদ্যোগে পেশাগত দক্ষতা ও ক্যারিয়ার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ০২ মার্চ (রবিবার) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারের কনফারেন্স রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম। তিনি বলেন, “বিশ্ববিদ্যালয় সাংবাদিকদের বস্তুনিষ্ঠতা ও নৈতিকতা বজায় রেখে কাজ করতে হবে। দক্ষতা অর্জনের মাধ্যমে তাদের পেশাগতভাবে এগিয়ে যেতে হবে। দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার মাধ্যমে তারা কেবল নিজেদের ক্যারিয়ার গড়বে না, বরং সমাজের জন্যও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে। সত্য ও ন্যায়নিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা ধরে রাখা জরুরি।”

বিশেষ অতিথি উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান বলেন, “সাংবাদিকতা শুধু খবর সংগ্রহ নয়, বরং এটি সমাজ পরিবর্তনের শক্তিশালী মাধ্যম। শিক্ষার্থীদের দায়িত্বশীল সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে।”

ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. নাজমুস সাদাত বলেন, “বিশ্ববিদ্যালয় সাংবাদিকরা শিক্ষার্থীদের কণ্ঠস্বর হিসেবে কাজ করে। তাদের প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন সময়ের দাবী। নৈতিকতা ও আচরণবিধি মেনে সংবাদ পরিবেশন করলে সাংবাদিকদের প্রতি পাঠকের আস্থা আরও দৃঢ় হবে।”

কর্মশালায় উন্নয়ন যোগাযোগ বিশেষজ্ঞ ও বিডিনিউজ টোয়েন্টিফোরের সাবেক ভারপ্রাপ্ত মাল্টিমিডিয়া প্রধান সুলাইমান নিলয় ‘ক্যাম্পাসে স্বপ্নের রিপোর্টিং’ বিষয়ে প্রশিক্ষণ দেন। ‘সিভি রাইটিং’ নিয়ে আলোচনা করেন নূরা হেলথ বাংলাদেশের লিড-হেলথ কমিউনিকেশন ওয়াহিদা জামান সিথি। খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মো. মাহদী-আল-মুহতাসিম নিবিড় ‘সাংবাদিকতার নৈতিকতা ও আচরণবিধি’ বিষয়ে দিকনির্দেশনা দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সুমাইয়া আক্তার। কর্মশালা শেষে প্রশিক্ষকদের সম্মাননা ক্রেস্ট প্রদান করেন উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান।

পরে সাংবাদিক সমিতির সদস্য, সহযোগী সদস্য এবং সাংবাদিকতায় আগ্রহী শিক্ষার্থীদের অংশগ্রহণে উপ-উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়াতে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *