সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন

শিরোনামঃ
রাবিতে উদ্বৃত্ত টাকা ফেরত দিলো ভিপি রাজধানীর মিরপুর-১১ তে নিয়মবহির্ভূতভাবে ৬ তলা ভবন নির্মাণ, রাজউকের রহস্যজনক নিরবতা ….. ……….  একটি শোক সংবাদঃ.,..,………….  জেলা ছাত্রদলের নেতা শাহরিয়ার নিয়াজের উদ্যোগে ফ্রি চিকিৎসা সেবা রাজশাহীতে ব্ল্যাক মেইল করে বিয়ে দোহাজারী নাগরিক কমিটির অভিষেক অনুষ্ঠানে জসিম উদ্দীন আহমেদ এমপি আব্দুল আজিজ মাধ্যমিক বিদ্যালয়ে বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত চকরিয়ার জীবন বলি চ্যাম্পিয়ন চন্দনাইশ বরকলে শতবর্ষের বিশ্ব পুকুরের বলি খেলায় কানায় কানায় পরিপূর্ণ মাঠ নারী সাংবাদিককে হেনস্তার আলোচিত ঘটনায় রাজউকের ইমারত পরিদর্শক গ্রেপ্তার। দোহাজারীতে ব্রিটিশ আমলে নির্মিত সড়ক বেদখল হতে হতে আইলে রুপান্তরিত, পুনরুদ্ধার করলেন এসিল্যান্ড ঝন্টু বিকাশ চাকমা

খুবির ফরেস্ট্রি ক্লাবের নতুন কমিটি

খুবি প্রতিনিধি- খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ক্লাবের (ফউটেক) নতুন কমিটি ঘোষণা এবং বন্যপ্রাণী দিবস ২০২৫ উপলক্ষে আয়োজিত সমস্যা-সমাধান ও সচেতনতা বিষয়ক ‘থ্রি মিনিট প্রেজেন্টেশন’ প্রতিযোগিতার সমাপনী পর্ব অনুষ্ঠিত হয়েছে। ক্লাবটির ২০২৫-২৬ এর নবগঠিত কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফউটে ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো: ইনসান আলী এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন একই বর্ষের শিক্ষার্থী মো:ফারদিন আহমেদ দিপন।

সোমবার (১০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এর ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের ২২৫৩ নম্বর কক্ষে ক্লাবটির দায়িত্ব হস্তান্তর ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যদরা হলেন সহ-সভাপতি ইশমাম আফরোজ ও এস কে মামুন হাসান প্রান্ত, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রাজু, সাংগঠনিক সম্পাদক হৃদয় দেবনাথ , দপ্তর সম্পাদক মোকাররম হোসাইন , ব্যবস্থাপনা সম্পাদক মো:আসিফ মাহমুদ, মহিলা বিষয়ক সম্পাদক তামান্না ইয়াসমিন জুই , তথ্য প্রযুক্তি ও ফটোগ্রাফী সম্পাদক সুদীপ্ত ঘোষ।

এছাড়াও ক্রীড়া সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মো: মাহফুজুর রহমান রাহাদ,সহকারী ক্রীড়া সম্পাদক মো আবুল হোসেন, সাংস্কৃতিক সম্পাদক অর্ক কুন্ডু, সহকারী সাংস্কৃতিক সম্পাদক পলক বিশ্বাস।

এর আগে বিশ্ব বন্যপ্রাণী দিবস ২০২৫ উপলক্ষে আয়োজিত সমস্যা-সমাধান ও সচেতনতা বিষয়ক ‘থ্রি মিনিট প্রেজেন্টেশন’ প্রতিযোগিতার সমাপনী পর্ব অনুষ্ঠিত হয়। এতে ১ম স্থান অধিকার করে ৩য় বর্ষের শিক্ষার্থী সেঁজুতি বোস, রানার-আপ মাস্টার্স ১ম বর্ষের শিক্ষার্থী অর্ণব খাঁ, ২য় রানার-আপ ৩য় বর্ষের শিক্ষার্থী মো. মোকাররম হোসেন।

পরে নতুন কমিটি ঘোষণা ও পুরাতন কমিটির সদস্যদের ক্রেস্ট প্রদান ও বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। এছাড়াও বিশ্ব বন দিবস ২০২৪ এ আয়োজিত কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে ফউটে ডিসিপ্লিনের অধ্যাপক ড. এস এম ফিরোজ, অধ্যাপক ড. মো. ওয়াসিউল ইসলাম, অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান, সহযোগী অধ্যাপক এস,এম রুবাইয়ত আব্দুল্লাহ ও বিভিন্ন বর্ষের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *