মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
এস কে শফিকুল
মোরেলগঞ্জ উপজেলা প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার নব্বইরশি বাস স্টান্ডে কালবৈশাখী ঝড়ে ঘরের চাল ক্ষতিগ্রস্ত হয় মোরেলগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ড নিবাসী মোঃ হালিম শেখ এর। জানা যায় কালবৈশাখী ঝড়ে তার ঘরের চালা উড়ে যায় এমতাবস্থায় তিনি মানবতার জীবন যাপন করছিলেন।ঘটনা শুনে ক্ষতিগ্রস্ত পরিবারের খোজ খবর নিতে ছুটে যান মোরেলগঞ্জ পৌর বিএনপির সদ্য সাবেক সদস্য সচিব,রওশন আরা স্মৃতি মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ জনাব জাহাঙ্গীর আল আজাদ। তিনি ক্ষতিগ্রস্ত ঘর পরিদর্শন করেন এবং ঘরের মালিক হালিম শেখ এর সাথে কথা বলে পরবর্তী সময়ে আজ ১৯/০৪/২৫ তাং হালিম শেখ কে নগদ অর্থ এবং টিন সহযোগিতা প্রদান করেন।
এ সময় অধ্যাপক জাহাঙ্গীর আল আজাদ বলেন,আমি এই জনপদের সন্তান আমি সবসময় আপনাদের পাশে আছি আপনাদের পাশে থেকে খেদমত করে যেতে চাই। আপনারা যে কোন সমস্যা আমাকে জানাবেন আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করব ইনশাআল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা গিয়াস তালুকদার উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক এম এ আউয়াল, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক বিএম রেজাউল করিম সোহাগ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মনির শিকদার,পৌর তাঁতি দলের সদস্য সচিব ইকবাল হোসেন,জেলা ছাত্রদলের সদস্য মোঃ রায়হানুজ্জামান অভি,পৌর ছাত্রদলের আহ্বায় বিএম সজল,ছাত্রনেতা আব্দুল্লাহ আল মামুন সদর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি এস কে শফিকুল ইসলাম আরো উপস্থিত ছিলেন বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ