মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ওয়ান চাইল্ড ওয়ান ট্রি বৃক্ষরোপন ২০২৬ ইং আমাদের প্রত্যয়, শিশুশ্রম আর নয়’! শরণখোলায় পল্লী বিদ্যুতের ‘ভুতুড়ে’ বিলে দিশেহারা গ্রাহক: রিডিং ছাড়াই মনগড়া বিলের অভিযোগ মানবিক সাহায্যের আবেদন জানালেন পরিবার চন্দনাইশের এয়াকুব ক্যান্সারে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় পড়ে আছে ঘরে চন্দনাইশে একটি সেতুর দাবি বরমা ও মধ্যম চরতিবাসীর। ১৮৮০ সাল থেকে আয়ুর্বেদিক ওষুধে চলছে কার্যক্রম চন্দনাইশে প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে জোয়ারা পাগলা গারদ। চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ। চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল। চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন। চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ।

মোড়েলগঞ্জ উপজেলা বিএনপি’র সম্মেলনের মধ্য দিয়ে শেষ হলো বাগেরহাট জেলা মনিটরিং টিম -৪ এর কমিটি গঠনের কার্যক্রম।

 

বাগেরহাট জেলা প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা বিভাগীয় কমিটি গঠনের লক্ষ্যে জনাব তারেক রহমান কর্তৃক মনিটরিং টিম গঠন করা হয়। টিম প্রধান হিসেবে দায়ীত্ব পালন করেন ডাকসুর সাবেক ভিপি সাবেক মন্ত্রী বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য জনাব আমানুল্লাহ আমান।তার অংশ হিসেবে বাগেরহাট জেলা মনিটরিং টিম ৪ (চার) টি অংশে বিভক্ত করে দায়িত্বভার প্রদান করা হয়।
বাগেরহাট জেলার মনিটরিং টিম-৪ এর পাঁচ সদস্য বিশিষ্ট টিম প্রধান সাবেক পিসি কলেজের ভিপি, সাবেক বাগেরহাট জেলা ছাত্রদলের সভাপতি, সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক, জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক জনাব খাদেম নেয়ামুল নাসির আলাপ।
ওয়ার্ড থেকে বাছাই প্রক্রিয়ার মাধ্যমে সদস্য সংগ্রহ করে ওয়ার্ড সন্মেলন, ইউনিয়ন সন্মেলন, পৌরসভা সন্মেলন ও উপজেলা সন্মেলনের মধ্যদিয়ে শেষ হলো বাগেরহাট জেলা কমিটি গঠন মনিটরিং টিম -৪ এর কার্যক্রম।
তিনটি ইউনিটে যারা নির্বাচিত হয়েছেন
শরণখোলা উপজেলা বিএনপির সভাপতি জনাব আনোয়ার হোসেন পঞ্চায়েত, সাধারণ সম্পাদক জনাব বেল্লাল হোসেন মিলন।
মোড়েলগঞ্জ পৌরসভা বিএনপি’র সভাপতি জনাব শিকদার ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন,
মোড়েলগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি জনাব শহিদুল হক বাবুল, সাধারণ সম্পাদক মেহেদী হাসান ইয়াদ।
মনিটরিং টিমে যারা দায়িত্ব পালন করেছেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ন আহবায়ক জনাব খাদেম নেয়ামুল নাসির আলাপ (টিম প্রধান), জনাব শেখ অহিদুল ইসলাম পল্টু, জনাব আব্দুল হালিম খোকন, জনাব হাফিজুর রহমান হাফিজ, জনাবা রুনা গাজী।
মনিটরিং টিম প্রদান জনাব খাদেম নেয়ামুন নাসির আলাপের রাজনৈতিক অতীত অভিজ্ঞতা দূরদর্শী চিন্তায় কৌশলী নেতৃত্বে কোন প্রকার সহিংসতা ছাড়াই তিনটি ইউনিটের সম্মেলনের কার্যক্রম শেষ হয়েছে।
টিম প্রধান খাদেম নেয়ামুল নাসির আলাপের কাছে জানতে চাইলে তিনি বলেন প্রত্যেকটি কাজেই অভিজ্ঞতা সঞ্চয় হয়।
কিশোর জীবন থেকেই জাতীয়তাবাদী পরিবারের সাথে যুক্ত হয়ে ওয়ার্ড ছাত্রদলের নেতৃত্ব দিয়ে শুরু হয় দায়ীত্ব পালনের কাজ,তাই বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দেওয়া কমিটি গঠনের দায়ীত্ব গনতান্ত্রিক পন্থায় সঠিক নিয়মে সহিংসতা ছাড়াই তিনটি ইউনিটের সন্মেলন সফল ভাবে সম্পন্ন করেছি।
আমার নেতা জনাব তারেক রহমান যদি আরো কোন দায়িত্ব আমাকে দেয় সে টা যতো কঠিনই হোক আমি আমার জীবনের শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও সঠিক ভাবে পালন করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *