মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন

শিরোনামঃ
ওয়ান চাইল্ড ওয়ান ট্রি বৃক্ষরোপন ২০২৬ ইং আমাদের প্রত্যয়, শিশুশ্রম আর নয়’! শরণখোলায় পল্লী বিদ্যুতের ‘ভুতুড়ে’ বিলে দিশেহারা গ্রাহক: রিডিং ছাড়াই মনগড়া বিলের অভিযোগ মানবিক সাহায্যের আবেদন জানালেন পরিবার চন্দনাইশের এয়াকুব ক্যান্সারে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় পড়ে আছে ঘরে চন্দনাইশে একটি সেতুর দাবি বরমা ও মধ্যম চরতিবাসীর। ১৮৮০ সাল থেকে আয়ুর্বেদিক ওষুধে চলছে কার্যক্রম চন্দনাইশে প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে জোয়ারা পাগলা গারদ। চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ। চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল। চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন। চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ।

বাগেরহাটে বিএনপি নেতা আওয়ামিলীগ অফিস দখল করে দলীয় পদে নির্বাচনী প্রচারণা।

 

বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাট জেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সন্মেলন ২০২৫ইং অনুষ্ঠিত হবে খুব শীগ্রই।
সন্মেলন কে কেন্দ্র করে নেত্রীত্বের প্রতিযোগিতায় তিনটি পদের জন্য প্রায় (২০)বিশ জন প্রার্থী অংশগ্রহণ করার সম্ভাবনা রয়েছে।
এরই মধ্যে সাধারণ সম্পাদক পদে ৪(চার) জন প্রতিযোগীর নাম শোনা যায়।


তারই মধ্যে ফকির তারিকুল ইসলাম প্রচার প্রচারণায় রয়েছেন।
অভিযোগ রয়েছে আওয়ামিলীগ এর অফিস দখল করে নিজের প্রচারণা চালাচ্ছেন।

বিষয়টি সামাজিক ভাবে সাধারন মানুষের কাছে বিএনপি’র প্রতি নেতিবাচক প্রভাব পরতে শুরু করেছে।

যখন দেশী বিদেশি ষড়যন্ত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কে কোনঠাসা করে রাখার জন্য বিভিন্ন মাধ্যমে প্রপাগান্ডা ছড়াচ্ছেন। ঠিক সেই মুহুর্তে ফকির তারিকুল ইসলামের এমন কর্মকান্ডে সুযোগসন্ধানীদের আরো সুযোগ সৃষ্টি করে দিলো কি না সে বিষয় জেলা বিএনপি’র আহবায়ক ইঞ্জিনিয়ার এ টি এম আকরাম হোসেন তালিম সাহেবের কাছে জানতে চাইলে তিনি বলেন বিষয়টি আমার জানা নেই তবে খোঁজ খবর নিয়ে জানবো।যদি ফকির তারিকুল ইসলাম এ ধরনের কাজ করে থাকে সেটি দুঃখজনক।
সরে জমিনে অনুসন্ধানে দেখা যায় বাগেরহাট সদর উপজেলার ষাড় গুম্বজ ইউনিয়নের খানজাহান আলী (রঃ) মাজার সংলগ্ন মেইন গেইটের পুর্ব পার্শে আওয়ামিলীগ এর অফিস দখল করে নিজের সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী করা প্রচার প্রচারণা চালাচ্ছেন।
বিএনপি’র এই নেতা ১৯৯৯সাল থেকে যুবদলের রাজনীতির সাথে যুক্ত থেকে সভাপতির দায়ীত্ব পালন করেছেন দীর্ঘদিন। ২০০৬সালের পরে দেশছেড়ে বিদেশে দীর্ঘ দিন অবস্থান করে ২০২৩সালে বাংলাদেশে এসে ২০০৭সালের দুদকের মামলায় হাজির হলে আদালত জামিন না মন্জুর করে জেলখানায় পঠিয়ে দেয়।পরবর্তীতে জমিনে মুক্ত হয়ে আবার বিদেশে চলে যান।
৫ই আগস্ট ২০২৪ এর পরে বাংলাদেশে এসে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক পদে প্রতিযোগিতা করার জন্য দৌড় যাপ শুরু করেছেন।অনুসন্ধান একাধিক সূত্র জানিয়েছে ফকির তারিকুল ইসলাম এর বিরুদ্ধে সেনাক্যাম্প ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দখল, চাঁদাবাজি সহ বহু অভিযোগ রয়েছে। এ বিষয়ে ফকির তারিকুল ইসলামের মুঠো ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে ফোন রিসিভ হয়নি।
চলবে,,,,,,,,


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *