রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

শিরোনামঃ
রাবিতে উদ্বৃত্ত টাকা ফেরত দিলো ভিপি রাজধানীর মিরপুর-১১ তে নিয়মবহির্ভূতভাবে ৬ তলা ভবন নির্মাণ, রাজউকের রহস্যজনক নিরবতা ….. ……….  একটি শোক সংবাদঃ.,..,………….  জেলা ছাত্রদলের নেতা শাহরিয়ার নিয়াজের উদ্যোগে ফ্রি চিকিৎসা সেবা রাজশাহীতে ব্ল্যাক মেইল করে বিয়ে দোহাজারী নাগরিক কমিটির অভিষেক অনুষ্ঠানে জসিম উদ্দীন আহমেদ এমপি আব্দুল আজিজ মাধ্যমিক বিদ্যালয়ে বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত চকরিয়ার জীবন বলি চ্যাম্পিয়ন চন্দনাইশ বরকলে শতবর্ষের বিশ্ব পুকুরের বলি খেলায় কানায় কানায় পরিপূর্ণ মাঠ নারী সাংবাদিককে হেনস্তার আলোচিত ঘটনায় রাজউকের ইমারত পরিদর্শক গ্রেপ্তার। দোহাজারীতে ব্রিটিশ আমলে নির্মিত সড়ক বেদখল হতে হতে আইলে রুপান্তরিত, পুনরুদ্ধার করলেন এসিল্যান্ড ঝন্টু বিকাশ চাকমা

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ক্রিকেট অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি ফয়সাল, সাধারণ সম্পাদক ইয়ামিন

 

 

খুবি প্রতিনিধি

খুলনা বিশ্ববিদ্যালয় ক্রিকেট অ্যাসোসিয়েশনের (KUCA) ২০২৫ সালের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ফেরদৌস হাসান ফয়সাল, আর সাধারণ সম্পাদক হয়েছেন গণিত ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ইয়ামিন হাসান।
বুধবার (৮ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে এই কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন বিজয় কুমার ও মো: আল মাসুদ। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন তানভীর বিন মোহিত ও মো: হাসিবুল হাসান।

সাংগঠনিক সম্পাদক হয়েছেন ওমর ফয়সাল সাজিদ, আর সহকারী সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন এস. কে. আমির মাহদিন, তান্না তাবরিজ জিমাহা ও শাহিনুর ইসলাম সৌরভ।
অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন আশিকুর রহমান, সহকারী অর্থ সম্পাদক পদে রয়েছেন জাহিদুর রহমান রাজিব, নূর আলম ও সাকিব শাহরিয়ার হাফিজ।
দপ্তর সম্পাদক পদে রয়েছেন খন্দকার মিনহাজুল ইসলাম, এবং সহকারী দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মো: আলামিন কাজী ও মো:রবিউল ইসলাম।

প্রচার সম্পাদক তাহমিদ হাসান তাসফি, সহকারী প্রচার সম্পাদক ফারুক খান ও তানভীর আহমেদ।

ক্রীড়া সম্পাদক হিসেবে রয়েছেন তানভীর হাসান, আর সহকারী ক্রীড়া সম্পাদক জাকারিয়া হাসান তৌফিক।
আইসিটি সম্পাদক সায়েম হাসান, সহকারী আইসিটি সম্পাদক মোহাম্মিনুল ইসলাম শাদ।
এ ছাড়া গ্রন্থাগার সম্পাদক আহনাফ তাহমিদ, সহকারী গ্রন্থাগার সম্পাদক সুফিয়ান, এবং দল ব্যবস্থাপক (টিম ম্যানেজার) হিসেবে আছেন সোহেল শেখ।

এছাড়াও,নতুন কমিটিতে মোট ১৩ জন সাধারণ সদস্য অন্তর্ভুক্ত রয়েছেন।

নবনির্বাচিত সভাপতি ফেরদৌস হাসান ফয়সাল বলেন, “খুলনা বিশ্ববিদ্যালয় ক্রিকেট অ্যাসোসিয়েশন শুধু একটি সংগঠন নয়, এটি আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট সংস্কৃতির প্রতীক। নতুন কমিটি হিসেবে আমাদের লক্ষ্য হবে ক্যাম্পাসের প্রতিভাবান ক্রিকেটারদের একত্রিত করে একটি আরও শক্তিশালী টিম স্পিরিট গড়ে তোলা এবং বিভিন্ন আন্তঃডিসিপ্লিন ও আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের সাফল্য বাড়ানো।”

প্রসঙ্গত, খুলনা বিশ্ববিদ্যালয় ক্রিকেট অ্যাসোসিয়েশন একটি অরাজনৈতিক ও শিক্ষার্থীনির্ভর সংগঠন, যা বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট কার্যক্রমের উন্নয়ন, প্রতিযোগিতার আয়োজন ও নতুন খেলোয়াড় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *