বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
এস.এম.জাকির,
চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধি:
প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কবির হোসেনের বিরুদ্ধে নারী কেলেঙ্কারিসহ বিভিন্ন অনিয়ম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিডিও ভাইরাল হওয়ার ১৩ দিন পর গতকাল ১৪ জুলাই বদলি হলেন বান্দরবানের থানচিতে।
গতকাল ১৪ জুলাই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মজিব আলম স্বাক্ষরিত ১ অফিস আদেশের মাধ্যমে এই তথ্য জানা যায়।উল্লেখ্য যে, কবির হোসেন ২৪ সালের ১ জুলাই চন্দনাইশ উপজেলায় শিক্ষা কর্মকর্তা হিসেবে যোগদান করেছিলেন।তার বিরুদ্ধে স্থানীয় শিক্ষকেরা একাধিকবার বিভিন্ন অভিযোগ তুলে উর্ধ্বতন কর্তৃপক্ষের বরাবরে আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে একাধিকবার তাঁর বিরুদ্ধে তদন্ত হয়।সর্বশেষ গত ১ জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একজন সহকারী শিক্ষিকার সাথে নগরীর একটি রেস্টুরেন্টে অন্তরঙ্গ মুহুর্তের ভিডিও ভাইরাল হলে মহিলা শিক্ষকেরা নিরাপত্তাহীনতায় ভোগে।বিষয়টি অনুধাবন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই ধরনের সিদ্ধান্ত নিয়েছেন বলে শিক্ষকেরা মনে করেন। শিক্ষা কর্মকর্তা কবির হোসেনের বদলির সংবাদ পেয়ে চন্দনাইশ সদরসহ উপজেলার বিভিন্ন এলাকায় শিক্ষক, অভিভাবক, সচেতন মহলে স্বস্তি ফিরে এসেছে এবং মিষ্টি বিতরণ করতে দেখা যায়।