শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
শোক সংবাদঃ জুলাই ও ৫ আগস্ট গণঅভ্যুত্থানের স্মরণে বাগেরহাট জেলা বিএনপির আলোচনা সভা রাজবাড়ীতে সরকারি স্কুলে তালা কেটে ল্যাপটপ চুরি সীমানা প্রাচীর নেই, নিরাপত্তাহীনতায় চলছে প্রাথমিক বিদ্যালয় নিরাপত্তা বেষ্টনী না থাকায় চুরি ও অসামাজিক কর্মকাণ্ডের ঝুঁকিতে ২৬৩ নং সরালিয়া বিশারীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের: অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে নতুন কুঁড়িতে চ্যাম্পিয়ন রংপুর অঞ্চলের স্ট্রাইকার কিসকুর পরিবারের পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় চন্দনাইশে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১,২৮০ বন্যার্ত পরিবার পেল নগদ সহায়তা, হাইজিন কিট ও ত্রাণ” চন্দনাইশের বরমায় ৩ হাজার ৫০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ কাটাখালী-অন্তর মোড় সড়কে মরণফাঁদ: পাশ ভেঙে গভীর গর্ত, প্রাণ নিয়ে খেলা। চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ, ১২ ঘণ্টা পর জীবিত উদ্ধার।

রাজবাড়ীতে সরকারি স্কুলে তালা কেটে ল্যাপটপ চুরি

মো: শফিকুল ইসলাম,

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি:

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের চাঁদখানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শনিবার (০১ আগস্ট) দিবাগত রাতে দুর্বৃত্তরা অফিসের তালা কেটে ভেতরে প্রবেশ করে একটি সরকারি ল্যাপটপ ও মাউস চুরি করে নিয়ে যায়। তবে ল্যাপটপের ব্যাগটি ঘটনাস্থলেই ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।
চাঁদখানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষের তালা ভাঙা অবস্থায় পড়ে আছে
গতকাল রোববার সকাল সাড়ে ৯টার দিকে বিদ্যালয়ের দপ্তরি মো. উজ্জল হোসেন স্কুলে আসলে অফিস কক্ষের তালা ভাঙা দেখতে পান। তিনি অবিলম্বে বিষয়টি প্রধান শিক্ষককে জানান। খবর পেয়ে প্রধান শিক্ষক মো. মোজাহার হোসেন ঘটনাস্থলে ছুটে আসেন এবং ভেতরে তল্লাশি চালিয়ে দেখেন আলমারিতে রাখা ল্যাপটপ ও মাউস নেই। তবে ল্যাপটপের ব্যাগটি আলমারির সামনেই পড়ে থাকতে দেখা যায়।
প্রধান শিক্ষক মো. মোজাহার হোসেন জানান, বিদ্যালয়ে একটি সরকারি ল্যাপটপ ছিল, যা শিক্ষার্থীদের ডিজিটাল শিক্ষা কার্যক্রমে ব্যবহার করা হতো। চুরি যাওয়া ল্যাপটপটি শিক্ষার্থীদের জন্য বেশ উপকারী ছিল। এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম কিছুটা ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করছেন তিনি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোজাহার হোসেন আলমারির ভেতরে চোরাই হওয়া ল্যাপটপ ও মাউসের জায়গা দেখাচ্ছেন
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. লুৎফর রহমান জানান, ঘটনাটি তিনি জেনেছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষককে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, বিষয়টি তদন্ত করে দ্রুত দোষী ব্যক্তিদের চিহ্নিত করতে হবে। পাশাপাশি বিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতেও সংশ্লিষ্টদের পরামর্শ দেওয়া হয়েছে।
বিদ্যালয়ে স্থাপিত সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে চোরদের সনাক্ত করার চেষ্টা চলছে
স্থানীয় এলাকাবাসী জানান, দৌলতদিয়া এলাকায় এর আগেও একাধিকবার শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি অফিসে চুরির ঘটনা ঘটেছে। তবুও এলাকায় যথাযথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ না হওয়ায় দুর্বৃত্তরা বারবার এ ধরনের অপরাধমূলক কাজে লিপ্ত হচ্ছে। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত দোষীদের গ্রেপ্তারের জোর দাবি জানিয়েছেন।
প্রসঙ্গত, চাঁদখানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি দৌলতদিয়া ইউনিয়নের ১১ নম্বর ওয়ার্ডে অবস্থিত। এই বিদ্যালয়ে শতাধিক শিক্ষার্থী পড়াশোনা করে। শিক্ষক ও অভিভাবকদের মধ্যে এ ঘটনায় উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। বিদ্যালয় পরিবার সুষ্ঠু তদন্ত ও চুরি যাওয়া ল্যাপটপ উদ্ধারের আশা করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *