শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার। চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল শোক সংবাদঃ জুলাই ও ৫ আগস্ট গণঅভ্যুত্থানের স্মরণে বাগেরহাট জেলা বিএনপির আলোচনা সভা রাজবাড়ীতে সরকারি স্কুলে তালা কেটে ল্যাপটপ চুরি সীমানা প্রাচীর নেই, নিরাপত্তাহীনতায় চলছে প্রাথমিক বিদ্যালয় নিরাপত্তা বেষ্টনী না থাকায় চুরি ও অসামাজিক কর্মকাণ্ডের ঝুঁকিতে ২৬৩ নং সরালিয়া বিশারীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের: অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে নতুন কুঁড়িতে চ্যাম্পিয়ন রংপুর অঞ্চলের স্ট্রাইকার কিসকুর পরিবারের পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় চন্দনাইশে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১,২৮০ বন্যার্ত পরিবার পেল নগদ সহায়তা, হাইজিন কিট ও ত্রাণ”

সাতক্ষীরায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে দুর্যোগ প্রস্তুতি মহড়া, বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

 

আব্দুল্লাহ আল মামুন, সাতক্ষীরা:

দুর্যোগ প্রস্তুতিতে লড়বো স্মার্ট সোনার বাংলা গড়বো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৪ উপলক্ষে দুর্যোগ প্রস্তুতি মহড়া, বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ মার্চ) সকাল ১০টায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর সাতক্ষীরার আয়োজনে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দুর্যোগ প্রস্তুতি মহড়া প্রদর্শন করা হয়। মহড়া শেষে ব্যানার ফেস্টুন ও প্লাকার্ড সহকারে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় গিয়ে মিলিত হয়। পরে সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির’র সভাপতিত্বে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “দুর্যোগ প্রতিরোধে আমাদেরকে সহনশীলতা এবং বেশি বেশি জনসচেতনতা সৃষ্টি করতে হবে। দুর্যোগ প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই। তিনি আরো বলেন, শিক্ষার্থীদেরকে প্রশিক্ষণের মাধ্যমে অভিভাবক ও সাধারণ মানুষদেরকে সচেতন করতে হবে। আমরা নিজেরা সচেতন হব এবং অন্যদেরকে সচেতন করব। বর্তমান সময়ে দুর্যোগ প্রতিরোধ আমাদের বেশি সম্পদহানী হচ্ছে এবং তুলনামূলকভাবে প্রাণহানী কমে এসেছে।”
র‌্যালি ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগ সাতক্ষীরার উপ-পরিচালক মাশরুবা ফেরদৌস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিষ্ণুপদ পাল, সাতক্ষীরা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আব্দুল বাছেদ প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সময় টিভির জেলা প্রতিনিধি মমতাজ আহমেদ বাপ্পি, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক, সাতক্ষীরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শিমুল রানা, সুশীলন সাতক্ষীরার উপ-পরিচালক জিএম মনিরুজ্জামান, দেশ টিভির সাতক্ষীরা জেলা প্রতিিিনধ শরিফুল্লাহ কায়ছার সুমন, বাংলাদেশ বেতার খুলনার সাতক্ষীরা জেলা প্রতিনিধি ফারুক মাহবুবুর রহমান, চ্যানেল ২৪ এর সাতক্ষীরা জেলা প্রতিনিধি আমিনা বিলকিস ময়না, সাতক্ষীরা রেড ক্রিসেন্ট এর যুব সদস্য মুন্নি আক্তার, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন সুদীপ্ত দেবনাথ প্রমুখ। এসময় সাতক্ষীরা জেলার প্রশাসনিক কর্মকর্তা, জেলা ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, রেড ক্রিসেন্টের যুব সদস্য, শিক্ষার্থী ও প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আব্দুল বাছেদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *