মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন

শিরোনামঃ
ওয়ান চাইল্ড ওয়ান ট্রি বৃক্ষরোপন ২০২৬ ইং আমাদের প্রত্যয়, শিশুশ্রম আর নয়’! শরণখোলায় পল্লী বিদ্যুতের ‘ভুতুড়ে’ বিলে দিশেহারা গ্রাহক: রিডিং ছাড়াই মনগড়া বিলের অভিযোগ মানবিক সাহায্যের আবেদন জানালেন পরিবার চন্দনাইশের এয়াকুব ক্যান্সারে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় পড়ে আছে ঘরে চন্দনাইশে একটি সেতুর দাবি বরমা ও মধ্যম চরতিবাসীর। ১৮৮০ সাল থেকে আয়ুর্বেদিক ওষুধে চলছে কার্যক্রম চন্দনাইশে প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে জোয়ারা পাগলা গারদ। চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ। চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল। চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন। চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ।

ঈশ্বরদী রেল জংশনে বোমা সদৃশ বস্তু!

পাবনার ঈশ্বরদী রেল জংশন এলাকায় বোমা সদৃশ বস্তু রেখে গেছে দুর্বৃত্তরা। শুক্রবার ভোর রাতে ঈশ্বরদী জংশন স্টেশনের একটি রেল লাইনে টেপে জড়ানো বোমা সদৃশ বস্তুটি দেখতে পান রেলওয়ে নিরপত্তা কর্মীরা।  বস্তুটি খতিয়ে দেখতে ঘটনাস্থলে আসছে র‍্যাবের বোম ডিসপোজাল ইউনিট।

ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাস বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শুক্রবার রাতে কে বা কারা ঈশ্বরদী জংশনে লাল টেপে জড়ানো একটি কৌটার মতো বস্তু রেল লাইনে রেখে গেছে। ভোর রাতে রেলওয়ে নিরপত্তা কর্মীদের টহল দল বস্তটি দেখতে পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছে। তবে সেটা আদৌ বোমা কিনা তা নিশ্চিত নয়। রাজশাহী থেকে র‍্যাবের বোমা ডিসপোজাল ইউনিট সদস্যরা রওনা হয়েছেন।

 

ইউএনও আরও জানান, প্রাথমিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছেন জনমনে আতংক সৃষ্টির জন্যই কেউ বোমা সদৃশ বস্তু রেখে গেছে। তবে, রেলপথের নিরপত্তায় যথাযথ ব্যবস্থা নেয়া হয়েছে। নাশকতায় জড়িত সন্দেহে এক ব্যক্তিকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *