শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
এস.এম.জাকির,
চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধি:
অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ড. সুব্রত বরন বড়ুয়া বলেছেন, শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নিতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকদের সমন্বয়ে কাজ করতে হবে। শিক্ষার্থীরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করবে। প্রতিটি শিক্ষার্থী জাতির সম্পদ, তাদেরকে গড়ে তোলা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। প্রযুক্তিগত যুগে মোবাইলের খারাপ অপশনগুলো পরিহার করে শিক্ষামূলক অপশন ব্যবহার করে নিজের জীবন গঠন করার জন্য শিক্ষার্থীদের আহ্বান জানান। বর্তমান শিক্ষাব্যবস্থায় মোবাইল ব্যবহার না করে শিক্ষা জীবন অতিবাহিত করে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ নেই। তবে সুশিক্ষার জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার অপরিহার্য। শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গতকাল ২২ আগস্ট সকালে চন্দনাইশ সদরস্থ জোয়ারা বিশ্বম্ভর চৌধুরী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রাক্তন শিক্ষার্থী পরিষদের উদ্যোগে সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি তিনকড়ি চক্রবর্তী। প্রধান বক্তা ছিলেন, বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি, অবসরপ্রাপ্ত উপ-সচিব দিলীপ চৌধুরী, স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক মো. ইউনুছ। এডভোকেট মো. দেলোয়ার হোসেনের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিধান কুমার মিত্র, প্রাক্তন শিক্ষার্থী যথাক্রমে ডা. মাহমুদুর রহমান, উৎপল রক্ষিত, সিরাজুল মোস্তফা, আমিনুল ইসলাম, রূপক রক্ষিত, মো. মহিউদ্দীন, মঈন উদ্দিন বাবর, প্রধান শিক্ষক মো. শফি উল্লাহ, এডভোকেট সিদ্ধার্থ রক্ষিত, দিপীকা চৌধুরী, উর্মি মিত্র, আবদুস সবুর অপু, মহি উদ্দিন, অভিভাবক রুবেল দত্ত, জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী তাছমি বিনতে ইলিয়াছ, তারিনা আজিজ প্রমূখ। আলোচনা শেষে জিপিএ-৫ প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে নগদ অর্থ, ক্রেস্ট, কর্মরত শিক্ষকদের নগদ অর্থ সম্মাননা হিসেবে প্রধান করা হয়।