মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন

শিরোনামঃ
বাগেরহাটে অস্বচ্ছল রোগী ও প্রতিষ্ঠানে জেলা পরিষদের সহায়তা উপকূলে কিশোরী-নারীর স্বাস্থ্যঝুঁকি নিয়ে সচেতনতা মোংলা-রামপালের নদীভাঙন এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী সুন্দরবনে ট্রলারসহ ৫ জেলেকে অপহরণ গোয়ালন্দে যুবককে গলা কেটে হত্যা চন্দনাইশ জোয়ারা বি.সি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে ড. সুব্রত বড়ুয়া সুশিক্ষার জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার অপরিহার্য চন্দনাইশ থানা পুলিশের অভিযানে হত্যা মামলা সহ ৩ আসামী গ্রেফতার। মোবাইলে ভিডিও দেখে সফটওয়্যার তৈরি: চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার। চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২

ঠাকুরগাঁও জেলা আইন শৃংখলা কমিটির সভা

 

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,ঠাকুরগাঁও জেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। ৯ জুন রোববার ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

ঠাকুরগাঁও জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এমপি ।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, ৫০ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোর্শেদ জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মণ, পৌরসভার মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার মো: বেলায়েত হোসেন, এনএসআই’র জয়েন্ট ডিরেক্টর হেমায়তে হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো: সিরাজুল ইসলাম, ঠাকুরগাঁও জেল সুপার মো: আবু তালেব, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ -সহকারী পরিচালক মো: সাহিদুল ইসলাম, ঠাকুরগাঁও জেলা আ’লীগের সহ -সভাপতি মাহবুবুর রহমান খোকন, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, মহিলা বিষয়ক সম্পাদিকা আয়েশা সিদ্দিকা তুলি, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু, বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান মো: সফিকুল ইসলাম, হরিপুর উপজেলা চেয়ারম্যান মো: আব্দুল কাইয়ুম পুস্প প্রমুখ।

সভায় ঠাকুরগাঁও জেলার বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তা ও সকল থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন। ঠাকুরগাঁও জেলার সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি উন্নতিকল্পে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় সভায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *