মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
বাগেরহাটে অস্বচ্ছল রোগী ও প্রতিষ্ঠানে জেলা পরিষদের সহায়তা উপকূলে কিশোরী-নারীর স্বাস্থ্যঝুঁকি নিয়ে সচেতনতা মোংলা-রামপালের নদীভাঙন এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী সুন্দরবনে ট্রলারসহ ৫ জেলেকে অপহরণ গোয়ালন্দে যুবককে গলা কেটে হত্যা চন্দনাইশ জোয়ারা বি.সি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে ড. সুব্রত বড়ুয়া সুশিক্ষার জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার অপরিহার্য চন্দনাইশ থানা পুলিশের অভিযানে হত্যা মামলা সহ ৩ আসামী গ্রেফতার। মোবাইলে ভিডিও দেখে সফটওয়্যার তৈরি: চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার। চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২

ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী প্রার্থীরা হলেন-চেয়ারম্যান পদে মোশারুল ইসলাম সরকার, আবদুল রশিদ, মাশহুরা বেগম হুরা

 

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোশারুল ইসলাম সরকার বেসরকারীভাবে নির্বাচিত হন।

 

ভাইস চেয়ারম্যান পদে মো: আব্দুর রশিদ ও মাশহুরা বেগম হুরা নির্বাচিত হন। ২১ মে মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁও জেলা রিটার্নিং অফিস সুত্রে জানা যায়, চেয়ারম্যান পদে মো: মোশারুল ইসলাম সরকার (মোটরসাইকেল) ১ লাখ ৬ হাজার ৬৫৫ ভোটে পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দি এ্যাড. অরুনাংশু দত্ত টিটো (আনারস) পেয়েছেন ৯২ হাজার ৪২৪ ভোট। চেয়ারম্যান পদের বিপরীতে মোট ২ লাখ ১৫ হাজার ৯৩৯ জন বৈধ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে প্রদত্ত ভোটের শতকরা হার ছিল ৪৫ দশমিক ৫২ শতাংশ।

ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে মো: আব্দুর রশিদ (টিউবওয়েল) ১ লাখ ৫ হাজার ৫০৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দি মো: গোলাম মোস্তফা (উড়োজাহাজ) পেয়েছেন ৭৩ হাজার ১৮৭ ভোট।

 

ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদের বিপরীতে মোট ২ লাখ ০৫ হাজার ১৩৭ জন বৈধ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে প্রদত্ত ভোটের শতকরা হার ছিল ৪৫ দশমিক ৪৮ শতাংশ।

ভাইস চেয়ারম্যান (মহিলা) মাশহুরা বেগম হুরা ১ লাখ ৩ হাজার ৮৬৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দি প্রিয়া আগারওয়ালা (ফুটবল) পেয়েছেন ১ লাখ ০৩ হাজার ২৩৮ ভোট।

 

উল্লেখিত পদের বিপরীতে মোট ২ লাখ ৭ হাজার ১০৩ জন বৈধ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে প্রদত্ত ভোটের শতকরা হার ছিল ৪৫ দশমিক ৫১ শতাংশ।

 

উল্লেখ্য, ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ঠাকুরগাঁও সদর উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৩ জন এবং ভাইস চেয়ারম্যান (মহিলা) পদের জন্য ২ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন।

 

ঠাকুরগাঁও সদর উপজেলায় মোট ভোটার সংখ্যা ৪ লাখ ২১ হাজার ৬২২ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ২ লাখ ১১ হাজার ৫২৬ জন এবং মহিলা ভোটার সংখ্যা ২ লাখ ১০ হাজার ৯৬ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *