মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

শিরোনামঃ
ওয়ান চাইল্ড ওয়ান ট্রি বৃক্ষরোপন ২০২৬ ইং আমাদের প্রত্যয়, শিশুশ্রম আর নয়’! শরণখোলায় পল্লী বিদ্যুতের ‘ভুতুড়ে’ বিলে দিশেহারা গ্রাহক: রিডিং ছাড়াই মনগড়া বিলের অভিযোগ মানবিক সাহায্যের আবেদন জানালেন পরিবার চন্দনাইশের এয়াকুব ক্যান্সারে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় পড়ে আছে ঘরে চন্দনাইশে একটি সেতুর দাবি বরমা ও মধ্যম চরতিবাসীর। ১৮৮০ সাল থেকে আয়ুর্বেদিক ওষুধে চলছে কার্যক্রম চন্দনাইশে প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে জোয়ারা পাগলা গারদ। চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ। চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল। চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন। চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ।

ঠাকুরগাঁওয়ে টিসিবির পন্য উধাও, ক্ষুদ্ধ কার্ডধারীরা !

 

মোঃ মজিবর রহমান শেখ
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

ঠাকুরগাঁওয়ে শতাধিক কার্ডধারির টিসিবির পণ্য উধাও হওয়ার অভিযোগ পাওয়া গেছে। তেল-চাল-ডাল না পেয়ে ক্ষুদ্ধ কার্ডধারিরা। তবে এসব পণ্য কোথায় গেছে তা খতিয়ে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন প্রশাসন। সম্প্রতি গত রবিবার (৬ সেপ্টেম্বর) পৌরসভায় শহরের ৭ নং- ওয়ার্ডের কার্ডধারীদের মাঝে টিসিবির পন্য বিক্রির সময় এ ঘটনা ঘটে।
এতে তোলপাড় সৃস্টি হয়। জানা গেছে, ঠাকুরগাঁও পৌরসভা চত্বরে সরকারের বরাদ্দকৃত টিসিবির পন্য বিতরণ করছিলেন বদরুদদ্দৌজা চৌধুরী নামে ডিলার। গরীব দুঃখী মানুষেরা সময়মত টিসিবির পন্য নিতে আসলে আগেই শতাধিক কার্ডধারীর মালামাল তেল, চাল, ডাল বিক্রি হয়েছে বলে জানানো হয় ডিলারের পক্ষ থেকে। আর এমন খবরে হতাশ হয়ে পরেন সুবিধাভোগীরা। ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, পৌরসভায় যারা চাকরি করে তারাই মালামাল নিয়ে গেছে। দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দাঁড়িয়ে থাকেও পন্য পায়নি অনেকেই। সংশ্লিস্ট ওয়ার্ডের টিসিবি ডিলার বদরুদদ্দৌজা চৌধুরী জানান, তাদের সব মাল পৌর কর্তৃৃপক্ষ নিয়ে গেছে। আমি কি করবো।
পরে দেখি কার্ড নিয়ে একে একে হাজির। এখানে আমার কি করার- বলে দায় সারেন তিনি।
এদিকে কার্ডধারিদের আশ্বস্ত করে খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার কথা জানান , অতিরিক্ত জেলা প্রশাসক সরদার মোস্তফা শাহিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *